ব্যবসায়ী থেকে পুরোদস্তুর রাজনীতিবিদ ট্রাম্প

আপডেট : ০৪ নভেম্বর ২০২৪, ০৪:১৭ পিএম

নানা প্রতিকূলতা পেরিয়ে দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে আবারো লড়াই করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের জীবনের বেশিরভাগ সময়ই কেটেছে ব্যবসা-বাণিজ্য আর শোবিজ নিয়ে। তবে হঠাৎ করেই রাজনীতির মাঠে আসা ট্রাম্পের রাজনৈতিক ক্যারিয়ারও তার ব্যক্তি জীবনের মতোই আলোচিত এবং সমালোচিত। একটা সময়, ট্রাম্পের রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে গিয়েছে বলেই যখন ধরে নেওয়া হচ্ছিলো, ঠিক তখনই আবারো প্রবল প্রতাপে ফিরে আসেন মার্কিন নির্বাচনের লড়াইয়ে।

আমেরিকার রাজনীতিতে ডোনাল্ড ট্রাম্প মানেই আলোচনা-সমালোচনা। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার অনেক আগে থেকে মার্কিন সমাজে ট্রাম্প একজন ধনকুবের হিসেবে পরিচিত। তার জীবনের বেশিরভাগ সময়ই কেটেছে ব্যবসা-বাণিজ্য আর শোবিজ নিয়ে।

২০১৫ সালের ১৫ জুন কোটিপতি ব্যবসায়ী ট্রাম্প আচমকা প্রেসিডেন্ট হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করে বসেন। তার এই ঘোষণাকে খুব কম লোকই গুরুত্বের সঙ্গে নিয়েছিলেন। তবে ট্রাম্প তার লক্ষ্যে স্থির ছিলেন। ব্যবসায়ী থেকে পুরোদস্তুর রাজনীতিবিদ বনে যান তিনি।

২০১৬ সালের ৮ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে সব ভবিষ্যদ্বাণী মিথ্যা প্রমাণ করেন। ডেমোক্রেটিক পার্টির হিলারি ক্লিনটনকে নাটকীয়ভাবে পরাজিত করে হোয়াইট হাউসে যান ট্রাম্প।

প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেয়ার প্রথম ঘণ্টা থেকেই তার কার্যকালে বারবার নাটকীয়তা দেখা গেছে। মুসলিম নিষেধাজ্ঞাসহ বিভিন্ন বিষয়ে একের পর এক নির্বাহী আদেশ জারি করেছেন। অভ্যন্তরীণ নীতির মতো ট্রাম্পের বৈশ্বিক নীতিও ছিলো দারুণ গোলমেলে। 
এর মধ্যেই দ্বিতীয় দফায় নির্বাচন করার ইচ্ছার কথা জানিয়ে রেখেছেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনি তৃতীয় প্রেসিডেন্ট যাকে অভিশংসিত হতে হয়েছিল। ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের বিরুদ্ধে নেতিবাচক কোনও বিষয় খুঁজে বের করার জন্য বিদেশি সরকারকে চাপ দিয়েছিলেন। ডেমোক্র্যাট নেতৃত্বাধীন প্রতিনিধি পরিষদে তাকে অভিশংসিত করা হলেও রিপাবলিকান নেতৃত্বাধীন সিনেটে তিনি খালাস পান।

২০২০ সালেও তিনি প্রেসিডেন্ট পদের জন্য রিপাবলিকান প্রার্থী হিসাবে ভোটে দাঁড়িয়েছিলেন। শেষ পর্যন্ত জো বাইডেনের কাছে ৭০ লাখেরও বেশি ভোটের ব্যবধানে হেরে যান তিনি।

প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল মেনে নিতে অস্বীকার করেন ট্রাম্প। ২০২১ সালের ৬ জানুয়ারি ওয়াশিংটনে তার সমর্থকদের নিয়ে সমাবেশ করেন। ওই সমাবেশের পরই তার সমর্থকরা ক্যাপিটল হিলে হামলা চালায়। ওই ঘটনায় দ্বিতীয়বার অভিশংসিত হতে হয় ট্রাম্পকে। যদিও এবারও তাকে বেকসুর খালাস করে সেনেট।

ক্যাপিটল ভবনে হামলার পর ট্রাম্পের রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে গেছে বলেই অনুমান করা হয়েছিল। দাতা এবং সমর্থকরা আর কখনও তাকে সমর্থন করবেন না বলে শপথ করেছিলেন।

এরপর, ২০২২ সালের মধ্যবর্তী মার্কিন নির্বাচনে প্রেসিডেন্ট পদে প্রার্থী হিসাবে নিজ দলের মনোনয়ন চেয়ে লড়াইয়ে নামেন ট্রাম্প। ক্রমে অন্যান্য রিপাবলিকান সদস্যদের মনোনয়নের দৌড়ে পেছনে ফেলেন তিনি। চারটে ফৌজদারি মামলায় ৯১টা গুরুতর অভিযোগের মুখোমুখি হয়ে নির্বাচনী দৌড় শুরু করেন তিনি। ৭৮ বছরের এই রিপাবলিকান আবারও সব প্রতিকূলতা উপেক্ষা করে, দ্বিতীয়বার ওভাল অফিসের অপেক্ষায়।

 

এআরএস
রাশিয়ার সঙ্গে চার বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ শেষ করতে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘দৃঢ়সংকল্প’ চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস তথা চার জুলাইয়ের ছুটির...
কাতারের রাজপরিবারের কাছ থেকে ‘উপহার’ হিসেবে পাওয়া এবং পরে মার্কিন জনগণের টাকায় খোলনলচে বদলে ফেলা ‘এয়ার ফোর্স ওয়ান’ উড়োজাহাজে অবশেষে প্রথমবার রাজকীয় উড়াল দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...
যুক্তরাষ্ট্রের সরকারি ক্ষমতার মূল কেন্দ্রগুলোতে প্রেসিডেন্টের নিয়ন্ত্রণ আরও জোরদার করার জন্য কয়েক দশক ধরে চলা রক্ষণশীল আইনি প্রচেষ্টার বড়ো জয় হয়েছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে...
এক সময়ের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কে এবার চরম ধস নেমেছে। একটি ইতালীয় টেলিভিশন চ্যানেলকে দেওয়া...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর