পেঁয়াজ আমদানিতে শুল্ক প্রত্যাহার

আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ১১:২৮ পিএম

অত্যাবশ্যকীয় ভোগ্যপণ্য পেঁয়াজের মূল্যের লাগাম টানতে কাস্টমস ডিউটি বা শুল্ক এবং রেগুলেটরি শুল্ক সম্পূর্ণভাবে প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বুধবার এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, পেঁয়াজের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে ও সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে আমদানি পর্যায়ে থাকা মোট করভার ১০ শতাংশের পুরোটাই প্রত্যাহার করা হলো। এর ফলে আমদানির ক্ষেত্রে আর কোনো প্রকার কোনো প্রকার শুল্ক কর থাকল না।

এতে পেঁয়াজ আমদানি বাড়বে। স্থানীয় পর্যায়ে বাজারে সরবরাহও বাড়বে। তাতে পেঁয়াজের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে।

ব্যবসায়ীরা জানান, বছরের এই সময়ে সাধারণত বাজারে আগাম জাতের বা মুড়িকাটা পেঁয়াজ আসে। তবে চলতি বছর অতি বৃষ্টির ফলে পেঁয়াজ আবাদ শুরু করতে দেরি হয়েছে। এর ফলে মুড়িকাটা পেঁয়াজ আসতেও সময় লাগবে। এ ছাড়া দেশি পেঁয়াজের মজুত প্রায় শেষ হওয়ায় আমদানি নির্ভরতা বাড়ছে। তাই বাজার দুই মাস ধরে ঊর্ধ্বমুখী।

প্রসঙ্গত, দেশের বাজারে অব্যাহত মূল্যবৃদ্ধির ফলে পেঁয়াজ আমদানির ওপর কাস্টমস ডিউটি বা শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের সুপারিশ করে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। এই সুপারিশের ভিত্তিতে গত ৫ সেপ্টেম্বর পেঁয়াজ আমদানিতে আরোপিত সমুদয় নিয়ন্ত্রণমূলক শুল্ক ৩০ নভেম্বর পর্যন্ত প্রত্যাহার করা হয়।

এআর
দেশের বাজারে পেঁয়াজের দাম সহনীয় রাখতে আগামীকাল রোববার (৭ ডিসেম্বর) থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দিচ্ছে সরকার। 
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে একদিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়েছে। সেইসঙ্গে চারদিন বন্ধ থাকার পর কম শুল্কের পেঁয়াজ আমদানি হয়েছে এদিন।
পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিলো ভারত সরকার। 
ভারত থেকে আমদানি ও কৃষকের মাঠের পেঁয়াজ বাজারে আসার ফলে হঠাৎ সরবরাহ বেড়ে যাওয়ায় হুহু করে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম।
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর