সিলেটে আর্থিক সহায়তা পেলেন জুলাই বিপ্লবে শহীদদের পরিবার

আপডেট : ০৯ নভেম্বর ২০২৪, ০২:২১ পিএম

সিলেট বিভাগে ছাত্র-জনতা গণঅভ্যুত্থানের সময় শহীদ ১৮ পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন।

শনিবার সকালে সিলেট জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ সহায়তা দেয়া হয়।

এ সময় ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ ও সাধারণ সম্পাদক সারজিস আলমের নেতৃত্বে ১৫ জনের একটি প্রতিনিধি দল এ অনুদান তুলে দেন।
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সিইও মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ জানান, ছাত্র-জনতার আন্দোলনে ৩২ জন নিহতের পরিবারের মধ্যে কাগজ-পত্র ঠিক থাকায় ১৮টি পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হয়েছে। প্রত্যেকের পরিবারকে চেক ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৫ লাখ টাকা দেয়া হয়।

স্নিগ্ধ আরও জানান, বাকিদের পর্যায়ক্রমে সহযোগিতা দেয়া হবে। তারা সব কাগজ পত্র জমা দিতে পারেননি। এজন্য এখন না দিলেও তারা আর্থিক সহায়তা পাবেন।

এ সময় সারজিস আলম বলেন, ‘সারা দেশ থেকে আমাদের কাছে সাড়ে ১৬০০ জনের তালিকা এসেছে। এর মধ্যে যাছাইবাচাই করে প্রকৃত শহীদ পরিবারে হাতে আমরা আর্থিক সহায়তা প্রদান করছি। আহতদের তালিকা করে আর্থিক সহযোগিতা চালিয়ে যাচ্ছি। শুধুমাত্র আর্থিক সহযোগিতা নয় শহীদ পরিবারের সদস্যদের কর্মসংস্থান ও শিক্ষাবৃত্তির ব্যবস্থাও গ্রহণ করা হবে।’

এআর
জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট দু'টি আলাদা হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছে হাইকোর্ট।
লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সাবেক সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়নের পোড়া বাড়িতে আবারও আগুন দিয়েছে বিক্ষুব্ধ লোকজন। 
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপনের আনন্দ মিছিলে এসে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। এসময় প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও তিন নেতা।
জুলাইয়ের গণঅভ্যুত্থানে অংশ না নিয়েও বশির সরদার (৪০) নামের এক মৃত ব্যক্তির নাম শহীদ তালিকায় অন্তর্ভুক্তের ঘটনা ঘটেছে। পরবর্তীতে সরকার থেকে পাওয়া অনুদানের টাকার ভাগ নিয়ে পরিবারের মধ্যে দ্বন্দ্ব দেখা...
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর