আনন্দ মিছিলে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বিএনপি নেতা, চিকিৎসাধীন তিন

আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ০৬:১০ পিএম

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপনের আনন্দ মিছিলে এসে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। এসময় প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও তিন নেতা।

মঙ্গলবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের পাটমহলে এ ঘটনা ঘটে। 

নিহত আল আমিন (৪০) উপজেলার বুরুদিয়া ইউনিয়নের কন্দরপদী গ্রামের হাজী রোকন উদ্দিন ভূইয়ার ছেলে। তিনি পাকুন্দিয়া উপজেলা বিএনপির সদস্য।

নিহত আল আমিন (৪০)।

বর্তমানে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন দলটির অন্য তিন নেতা। তারা হলেন- সুখিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জসিম উদ্দিন ও জাঙ্গালিয়া ইউনিয়নের তারাকান্দী ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি প্রার্থী বোরহান উদ্দিন। আরেক নেতার নাম এখনও নিশ্চিত করা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ পাকুন্দিয়া উপজেলা বিএনপি পাকুন্দিয়া, পৌর বিএনপি ও সব অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে ফ্যাসিস্ট সরকারের পতন ও পলায়ন দিবস পালন উপলক্ষে আনন্দ মিছিলের আয়োজন করা হয়। বেলা সাড়ে ১১টার সময় উপজেলার বুরুদিয়া ইউনিয়ন থেকে দলীয় নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে পাটমহলে উপজেলা বিএনপির অফিসের সামনে আসে। 

এসময় ইউনিয়ন বিএনপির নেতা আল আমিন অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

গণঅভ্যুত্থানের আনন্দ মিছিলের প্রধান অতিথি কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও পাকুন্দিয়া উপজেলা বিএনপি আহ্বায়ক এ্যাড. জালাল উদ্দিন তাৎক্ষণিক উপজেলা বিএনপির আনন্দ মিছিল স্থগিত করেন। 

অশ্রুশিক্ত হয়ে জালাল উদ্দিন বলেন, পাকুন্দিয়া উপজেলা বিএনপির অনেক বড় ক্ষতি হয়ে গেছে। সে দলের নিবেদিত কর্মী ছিলো। তার মতো দলপ্রেমী মানুষ আমি আমার রাজনৈতিক জীবনে কমই দেখেছি। ডাক্তাররা জানিয়েছেন সে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এছাড়াও প্রচণ্ড গরমের কারণে আরও কয়েকজন হাসপাতালে ভর্তি হয়েছেন। যারা অসুস্থ হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি ও বিএনপি নেতা আলামিনের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করছি। তার পরিবার এই শোক বহন করতে পারে সেই কামনা করি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নূর-এ-আলম খান জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। অতিরিক্ত গরমে তিনি স্ট্রোক করে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও প্রচণ্ড গরমের কারণে আরও কয়েকজন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আরবিএস
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে (৫২) কুপিয়ে হত্যায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, আটক ব্যক্তিরা জেলার বাইরের বাসিন্দা...
কিশোরগঞ্জের মিঠামইনে বাড়ির সামনে উপজেলা বিএনপির সভাপতি (বর্তমানে দলীয় পদ স্থগিত) জাহেদুল আলম জাহাঙ্গীরকে (৫৭) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 
কিশোরগঞ্জে প্রাইভেট টিউশনির বকেয়া টাকা চাওয়ায় সিঁথি সীমিতা (২৮) নামে এক শিক্ষককে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছেন এক শিক্ষার্থীর মা।
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি সরকার কাজ শুরু করেছে জানিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাস করে। তাই তিস্তা ইস্যুতে স্ট্যান্টবাজির রাজনীতির দিন...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর