তৃতীয় দিনের মতো ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ১১:১৩ এএম

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে তৃতীয় দিনের মতো ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন টিঅ্যান্ডজেড গ্রুপের পোশাক কারখানার শ্রমিকরা। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সরাসরি যান চলাচল বন্ধ রয়েছে।

সোমবার সকালে সড়ক অবরোধ শুরু হলে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। এর আগে রাতভর সড়কেই ছিলেন শ্রমিকরা। তার আগে শনিবার সকাল ৯টা থেকে শ্রমিকরা তাদের দাবি নিয়ে মহাসড়কে নেমে আসেন।

সরেজমিন, সড়ক অবরোধের ফলে এতে চরম ভোগান্তিতে পোহাচ্ছেন সাধারণ মানুষ। তিন দিন ধরে সড়কে শত শত যানবাহন আটকে থাকায় চালকরা পড়েছেন দুঃসহ যন্ত্রণায়।

শ্রমিকেরা বলছেন, যতোক্ষণ পর্যন্ত তাদের তিন মাসের বকেয়া বেতন আদায় না হবে, ততোক্ষণ পর্যন্ত তারা আন্দোলনে থাকবেন। 

এদিকে. এই কারখানার আন্দোলনের জেরে আশপাশের এলাকার অন্তত ২০টি পোশাক কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, শিল্পপুলিশ, সেনা সদস্যরা দফায় দফায় চেষ্টা করছেন তাদের সড়ক থেকে সরিয়ে দিতে। তবে শ্রমিকরা অনড় অবস্থানে থেকে দিনরাত সড়কেই অবস্থান করছেন।

 

একাত্তর/এসি
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক মামলায় আটক এক নারী ও এক পুরুষ আসামিকে ছাড়িয়ে নিতে রামদা, হাসুয়াসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে এক রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল ৫টা ১৫...
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় লাগা আগুন প্রায় সাড়ে চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিটের দীর্ঘ প্রচেষ্টার পর বুধবার (১৪...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর