নির্বাচন খুব দ্রুত নয়, আবার দেরিতেও না: রিজওয়ানা

আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ০১:৫১ পিএম

বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, রাজনৈতিক দলগুলো নির্বাচন চাইবে সেটাই স্বাভাবিক। একই সঙ্গে তারা সংস্কারের দাবিকেও অস্বীকার করছে না। তারা দ্রুত নির্বাচন চায়। কিন্তু সেটি খুব দ্রুত সম্ভব নয়। আবার দেরিও হচ্ছে না।

সোমবার সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভা কক্ষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

এসময় উপদেষ্টা বলেন, সরকারের প্রত্যাশা- রাজনৈতিক দলগুলো সংস্কারের দাবির প্রতি সম্মান রাখবে। 

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমকে কোনো দপ্তর দেওয়া হলো কেন, এমন প্রশ্নের জবাবে রিজওয়ানা বলেন, কৌশলগত কারণে তাকে উপদেষ্টার পদমর্যাদা দেওয়া হয়েছে।

এদিকে একই দিন প্রথম কর্ম দিবসে নয়া খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার সাংবাদিকদের বলেন, আমরা সঠিক পথে চলছি। আশা করছি মন্ত্রণালয়ের গতি বাড়বে। তার আশা, নভেম্বরে কোনো দুর্যোগ না হলে আমনের ফলন ভালো হবে। 

তিনি জানান, চালের ক্ষেত্রে আমরা বেসরকারি খাতকে ফ‍্যাসিলিটেট করছি। সরকারিভাবেও আমদানির পদক্ষেপ নেওয়া হয়েছে। তা শিপমেন্টের পর্যায়ে আছে। 

নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের বোঝাপড়া, ডায়ালগ চলছে। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো যা-ই  বলুক না কেন, সরকার চাপহীনভাবে তার কাজ করছে। 

একাত্তর/এসি
‘সুখী-সমৃদ্ধ একটি নতুন বাংলাদেশ গড়ে উঠবে’- দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটের আগে এমন প্রত্যাশার কথা জানিয়েছেন বিএনপি দলীয় প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মিডিয়া সেল জানিয়েছে,...
নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর শুক্রবার সন্ধ্যায় দেশের নতুন রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আইন মন্ত্রণালয় তাদের মতামত ও পর্যালোচনায় স্পষ্ট জানিয়েছে, সংবিধানের নিয়ম ও ধারা...
বাংলাদেশের রাজনীতির আকাশে ঝড়ঝাপটা এসেছে বারবার, বদলেছে স্রোত। কিন্তু প্রতিকূলতার উত্তাল সমুদ্রে যে কজন রাজনৈতিক কাণ্ডারী নিজেদের নীতি, ধৈর্য আর ত্যাগের মহিমায় অটল থেকেছেন, তাদের অগ্রভাগে মির্জা...
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়। 
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর