বেতনের আশ্বাসে তিন দিন পর গাজীপুরের সড়ক ছাড়লেন শ্রমিক

আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ০৩:৫৪ পিএম

গাজীপুরের মোগরখাল এলাকায় অবস্থিত টিঅ্যান্ডজেড গ্রুপের পাঁচটি কারখানার শ্রমিকদের তিন মাসের বকেয়া বেতনের দাবিতে ভোগড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টানা তিন দিনের অবরোধ প্রত্যাহার হয়েছে এর মাধ্যমে ৫৩ ঘণ্টা পর অবরোধ মুক্ত হলো মহাসড়কটি। 

শনিবার সকাল সাড়ে ৯টা থেকে শুরু হওয়া অবরোধ সোমবার দুপুর দুইটার দিকে প্রত্যাহার হয়। এরপরই যান চলাচল শুরু হয়।

গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, দুপুরে শিল্প মন্ত্রণালয়ের সচিব শ্রমিকদের অডিও বার্তা দিয়ে তাদের পাওনা পরিশোধের আশ্বাস দেন। 

তিনি জানান, প্রাথমিক পর্যায়ে শ্রমিকদের পাওনার ছয় কোটি টাকার ব্যবস্থা করবে সরকার। বাদ বাকি পাওনা দিয়ে পরিশোধের ব্যাপারে শ্রম মন্ত্রণালয়ে শ্রমিক ও মালিকপক্ষ পক্ষের বৈঠক হবে। 

তিনি আরও জানান, গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদ মিয়ার নেতৃত্বে কারখানা শ্রমিকদের পাঁচ সদস্যের টিম মন্ত্রণালয় বৈঠক করতে যাবেন। সেখানেই আলাপ-আলোচনা করে বকেয়া মেটানোর চূড়ান্ত সিদ্ধান্ত হবে। 

এমন আশ্বাসের পর গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, সেনাবাহিনী, বিজেপি সদস্য ও শিল্প পুলিশের উপস্থিতিতে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। এরপরই অবরোধ স্থলের দুই দিকে দীর্ঘ যানজটে থাকা যানবাহন আস্তে আস্তে চলতে শুরু করে। 

সোমবার সকালে সড়ক অবরোধ শুরু হলে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। এর আগে রাতভর সড়কেই ছিলেন শ্রমিকরা। তার আগে শনিবার সকাল ৯টা থেকে শ্রমিকরা তাদের দাবি নিয়ে মহাসড়কে নেমে আসেন।

শ্রমিকেরা বলেন, যতোক্ষণ পর্যন্ত তাদের তিন মাসের বকেয়া বেতন আদায় না হবে, ততোক্ষণ পর্যন্ত তারা আন্দোলনে থাকবেন। তবে বেতন পরিশোধের আশ্বাসে সড়ক থেকে সরে এলেন তারা।

এদিকে, এই কারখানার আন্দোলনের জেরে আশপাশের এলাকার অন্তত ২০টি পোশাক কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।  

একাত্তর/এসি
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর