চুয়াডাঙ্গায় যুবকের পোড়া মরদেহ উদ্ধার

আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ১১:৫১ এএম

চুয়াডাঙ্গা এক যুবককে পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে তার ব্যবহৃত একটি মোটরসাইকেলও পোড়া অবস্থায় উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের ধারণা, হত্যার পর মরদেহে ও বাইকে আগুন দেওয়া হয়েছে।

মঙ্গলবার রাতের কোনো এক সময় জেলার আলমাডাঙ্গা উপজেলার ফরিদপুর ও বেলগাছি গ্রামের মাঠের মেহগনি বাগানে এই ঘটনা ঘটে।

নিহতের নাম সবুজ (২২)। তিনি উপজেলার বাদেমাজু গ্রামের জয়নালের ছেলে। সবুজ পুরাতন মোটরসাইকেলের বেচাকেনা করতেন বলে জানা গেছে।

ঘটনাস্থল থেকে স্থানীয়দের মন্তব্য, হত্যার পর ওই যুবকের শরীর আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে তার মোটরসাইকেলেও আগুন দেওয়া হয়েছে।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান, বুধবার সকাল আটটার দিকে ওই গ্রামের কৃষক মাঠে কাজ করতে গেলে মেহগনি বাগানে মোটরসাইকেলসহ আগুনে সবুজের মরদেহ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে সবুজের পোড়া মরদেহ ও মোটরসাইকেল উদ্ধার করা হয়। 

তিনি জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং মরদেহের ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

একাত্তর/এসি
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের আলোচিত স্কুলছাত্রী মরিয়ম খাতুনকে (১০) ধর্ষণ ও হত্যার দায়ে একমাত্র আসামি আবুল হোসেন ওরফে ফটিককে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ...
পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। 
বিকেলেও সহকর্মীদের সঙ্গে হাসিখুশি সময় কাটিয়েছেন পটুয়াখালীর গলাচিপার উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক দীপা রানী দাস (৫১)। কিন্তু সেই বিকেলের রেশ কাটতে না কাটতেই গভীর রাতে শ্বশুরবাড়ি...
রাজবাড়ীতে নিখোঁজ হওয়ার মাত্র এক দিন পরএক কলেজছাত্রের হাত-পা বাঁধা ও দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ওই যুবককে শ্বাসরোধ বা আঘাত করে হত্যার পর মরদেহ পুড়িয়ে দিয়ে আলামত ও পরিচয় গোপনের...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর