ঘরে মরে পড়ে রইলো মা ও দুই শিশু, কেউ জানে না কেন

আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ০৩:৩৪ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় নিজ ঘর থেকে এক গৃহবধূসহ তার শিশু দুই সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। কিন্তু কীভাবে তাদের মৃত্যু হলো এ ব্যাপারে পরিবারে কেউ কিছু জানে না বলে দাবি করেছে।

বুধবার দুপুরে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা এলাকা থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়।

তারা হলেন- ঘাটুরা গ্রামের সরকার বাড়ির আশরাফ মিয়ার স্ত্রী শারমীন আক্তার (২৬) ও তার শিশু সন্তান রওজা আক্তার (৫) ও নওরীন আক্তার (৩)।

প্রতিবেশীরা জানান, বাড়ির লোকের কান্নার আওয়াজ পেয়ে ঘটনাস্থলে যান। পরে মা ও সন্তানদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গৃহবধূর মা জানান, মেয়ে ও নাতিনীদের মৃত্যুর বিষয়টি  রহস্যজনক। তাই এ ঘটনার তদন্তের দাবি জানান তিনি।

সদর থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন জানান, পরিবার থেকে এখনও কোনো অভিযোগ করা হয়নি। মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে। 

একাত্তর/এসি
প্রকৃত মালিকের অজান্তে ব্রাহ্মণবাড়িয়া থেকে ভাড়ায় চালিত একটি মাইক্রোবাস ভাড়া নিয়ে তা বেচে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ঢাকার মিরপুর এলাকা থেকে আত্মসাৎ করা গাড়িটি...
ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পাকশী রেলওয়ে পুলিশ লাইনে...
রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
জামালপুর সদর উপজেলার রশিদপুরে বহুল এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা আলোচিত মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের যাবজ্জীবন...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর