হাজী সেলিমের ছেলে সোলাইমান সেলিম গ্রেপ্তার

আপডেট : ১৪ নভেম্বর ২০২৪, ০১:৪১ পিএম

সাবেক সংসদ সদস্য (এমপি) হাজী মোহাম্মদ সেলিমের ছেলে ও ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 

বুধবার দিনগত রাতে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হোসেন গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। 

ওসি রেজাউল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সোয়া একটার দিকে চকবাজার থানার একটি টিম সোলায়মান সেলিমকে গ্রেপ্তার করে। অভিযোগ আছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনকারীদের দমাতে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন সোলাইমান সেলিম।

এ কর্মকর্তা আরও জানান, তার বিরুদ্ধে ছাত্র-জনতাকে হত্যার ঘটনায় মামলা হয়। আজ বিকালে ঢাকার সিএমএম আদালতে হাজির করে ১০ দিনের পুলিশ রিমান্ড চাইবে।

এর আগে গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে সোলাইমান সেলিম গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যান।

সবশেষ গত ১ সেপ্টেম্বর হাজী সেলিমকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।

আরবিএস
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৮ জন গ্রেপ্তার হয়েছেন। একই সময়ে ৪৭টি মামলা দায়ের করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৩ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৫৯ টি মামলা দায়ের করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৮ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৫৫টি মামলা দায়ের করা হয়েছে।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর