অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনকে বরিশালের কর্মস্থল থেকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার দুপুর ২টার দিকে বরিশাল রেঞ্জের উপমহাপরিদর্শকের (ডিআইজি) কার্যালয় থেকে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিচয়ে তাকে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ পরিবারের।
এরপর একদিনের বেশি সময় পার হলেও বুধবার রাত পর্যন্ত আলেপ উদ্দিনের খোঁজ না পেয়ে তার পরিবার উদ্বিগ্ন।
আলেপ উদ্দিনের স্ত্রী ওয়াফা নুসরাত বলেন, মঙ্গলবার দুপুরে আলেপ উদ্দিনকে তুলে নেওয়ার সময় তিনি স্ত্রীকে ফোন করে বলেছিলেন, বরিশালের ডিবি তাকে তুলে নিয়ে গেছে।
তার জানা মতে, আলেপ উদ্দিনের বিরুদ্ধে কোনো মামলা নেই। কিন্তু তাকে কেন তুলে নিয়ে গেছে, কোথায় রাখা হয়েছে, সে বিষয়ে কিছু জানতে পারছেন না। এখন পুরো পরিবার উদ্বেগের মধ্যে রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বরিশাল জেলা পুলিশ সুপার মো. বেলায়েত হোসেন বুধবার রাতে সাংবাদিকদের জানিয়েছেন, আলেপ উদ্দিনকে তুলে নেওয়ার কোনো ঘটনা ঘটেনি। তাকে ঢাকার ডিবি কার্যালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা ডেকে পাঠিয়েছেন।
তার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, আলেপ উদ্দিন পুলিশের ৩১তম বিসিএস কর্মকর্তা। তিনি বরিশাল রেঞ্জে সংযুক্ত ছিলেন। ছাত্র-জনতার আন্দোলনের সময় তিনি পুলিশের বিশেষ শাখায় (এসবি) কর্মরত ছিলেন। কোনো অভিযানিক দলে (অপারেশনাল) বা মাঠে দায়িত্ব পালনকারী কর্মকর্তা ছিলেন না। তাই তাকে কেউ ফাঁসানোর চেষ্টা করছে কি না, সেই আশঙ্কায় তারা উদ্বিগ্ন রয়েছেন।
ভোলা-২ আসনের সাবেক এমপি মুকুল গ্রেপ্তার
হাজী সেলিমের ছেলে সোলাইমান সেলিম গ্রেপ্তার