প্রভাব বিস্তারে বিএনপি-যুবদল রাতভর সংঘর্ষ

আপডেট : ১৫ নভেম্বর ২০২৪, ০৫:১৬ পিএম

চট্টগ্রামে জমি দখল ও এলাকার প্রভাব বিস্তার নিয়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপের মধ্যে আলাদাভাবে রাতভর সংঘর্ষ হয়েছে। এতে সাত জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ২০ জন। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা থেকে জেলার রাউজান উপজেলার নোয়াপাড়া ও বাকলিয়ার এক্সেস রোডে আলাদা এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাউজানের বিএনপি নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও গোলাম আকবর খন্দকারের সমর্থকদের মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে বৃহস্পতিাবর রাত থেকে নোয়াপাড়া ইউনিয়নের নিরামিষপাড়া এলাকায় সংঘর্ষে জড়ায় দুই নেতার সমর্থকরা। এতে পাঁচ জন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়। তাদের মধ্যে গুলিবিদ্ধ তিন জন চমেক হাসপাতাল দুই জন স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। 

এদিকে বাকলিয়া এলাকায় জমি দখলকে কেন্দ্র করে স্থানীয় যুবদলের দুই গ্রুপের নেতাকর্মীরা সংঘর্ষে জড়ায়। এসময় বেশ কয়েকটি যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটে। গভীর রাত পর্যন্ত দফায় দফায় চলা সংঘর্ষে উভয়পক্ষের অন্তত আরো ১০ জন আহত হয়। পরিস্থিতি মোকাবিলায় দুই এলাকায়ই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

একাত্তর/এসি
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন। টেক্কা দিতে চান। বুকের রক্ত নিয়েছেন, আমাদের মা-বোনদের বুক খালি করেছেন। আসেন, ফাঁসির...
নড়াইলে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত আটজন আহত হয়েছেন। 
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাস্কাট থেকে আসা এক যাত্রীর ব্যাগ থেকে ৫৩৪ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোহাম্মদ হাসান মুরাদ নামে এক যাত্রীকে আটক করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।  
অপরাধপ্রবণ এলাকা হিসেবে পরিচিত চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে আবারও অভিযান চালিয়েছে যৌথবাহিনী। 
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে জাতিসংঘের সাধারণ অধিবেশনের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে বাংলায় ভাষণ দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিয়ে তাঁর পরিবারের তৃতীয় সদস্য হিসেবে এক বিরল ইতিহাস গড়েছেন। এ বিশ্ব সংস্থার সাধারণ বিতর্কের ৮১তম অধিবেশনে তিনি তাঁর প্রথম ভাষণ দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের আর্থ-সামাজিক রূপান্তরের ক্ষেত্রে নারীরা সরকারের সব পরিকল্পনার অগ্রভাগে রয়েছেন।তিনি বলেন, দেশের জনসংখ্যার অর্ধেকেরও বেশি নারী। এই নারীদের আত্মনির্ভরশীল করে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো এবার শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী ৫ বছরের মধ্যে পর্যায়ক্রমে শিক্ষাখাতে জিডিপি বাড়িয়ে ৫ শতাংশে উন্নীত করার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর