রাজধানীতে পণ্যের মতো দরদামে বিক্রি হয় মানুষ!

আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ০৫:২৭ পিএম

যে বাজারে বিক্রি হয় মানুষ, দরদাম চলে পণ্যের মতো। শুনতে অবাক লাগলেও এমন বাজারও মেলে খোদ রাজধানীতে। ভোরের আলো ফুটতেই বসে বাজার শেষ হয়ে যায় সকাল ১১টার মধ্যে। বলা হচ্ছে রাজধানীর মিরপুরের ১১ নম্বর বাসস্ট্যান্ডের শ্রম বিক্রির বাজারের কথা। 

নারী-পুরুষ উভয়ের শ্রম বিক্রি হয় দিন, সপ্তাহ কিংবা মাস চুক্তিতে।তবে কাজ কমেছে বলছেন শ্রমিক আর নিয়োগদাতারা। সংসার চালানো কঠিন হয়ে পড়ছে। পাশাপাশি বাজারে জিনিসের দামে ক্ষোভ তাদের কথায়। জীবন যেন আর চলেনা তাদের। তাদের কথাই এবার তুলে এনেছে একাত্তর টিভি।

মিরপুরের সেই হাটে পণ্যের মতো কেনাবেচা হয় মানুষের শ্রম। শ্রম কেনাবেচা এই হাটে কমবয়সীদের দাম বেশি। আর দুর্বল ও বয়স্কদের দাম কম। আবার নারীদেরও কম।

পণ্যের মতো দরকষাকষি করেই কেনা বেচা হয় মানুষের শ্রম। রাজধানীর বিভিন্ন স্থান থেকে কাজের খোঁজে দলে দলে মানুষ শ্রম বিক্রির জন্য আসেন এখানে। তবে, এখন কাজ অনেক কমে গেছে।

দুই পক্ষের মধ্যে কেনাবেচার দফা-রফা হবার পর শেষ হয় বিক্রি পর্ব। শ্রমজীবী মানুষগুলো যেদিন নিজের শ্রম বিক্রি করতে পারেন না, সেদিন তাদের ফিরতে হয় খালি হাতে। পড়তে হয় বিব্রতকর পরিস্থিতিতে।

তাদের নিয়োগদাতারাও জানিয়েছেন, কাজ এখন কম গেছে। দরদাম করে যারা কাজ পায় তাদের উচ্ছ্বাস আর হাসিই বলে দেয় কতটা কাঙ্ক্ষিত ছিলো একটা কোন কাজ পাওয়া। আর রুটি রুজির সংস্থান মেলা। 

রাজধানীতে পণ্যের মতো দরদামে বিক্রি হয় মানুষের কথা জানতে নিচের ভিডিওতে ক্লিক করুন।

 

এআরএস
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর