বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ চূড়ান্ত

আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ০৭:৩৮ পিএম

অবশেষে বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ চূড়ান্ত হয়েছে। নতুন বছরের ৩১ জানুয়ারি দুই পর্বে শুরু হচ্ছে, দেশের তাবলিগে জামায়াতের সবচেয়ে বড় আয়োজন বিশ্ব ইজতেমা। 

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। এছাড়াও, শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হানের পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

জননিরাপত্তা বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেখানে বলা হয়েছে, আগামী বছরের ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব এবং ৭ থেকে ৯ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে।

টঙ্গীর তুরাগ নদের তীরে ইজতেমার প্রথম পর্ব জুবায়েরপন্থিদের অধীনে ও দ্বিতীয় পর্ব সাদপন্থিদের অধীনে অনুষ্ঠিত হবে।

আর, শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক জানিয়েছেন, প্রথম পর্বের ইজতেমা অনুষ্ঠিত হবে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত। এতে অংশ নেবেন শুরায়ী নেজামের অনুসারীরা।

বিশ্ব ইজতেমার মাঠ হস্তান্তর সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথম পর্বের আয়োজনকারীরা আয়োজন শেষে ইজতেমার মাঠ বিভাগীয় কমিশনার ঢাকার নেতৃত্বে গঠিত বিশ্ব ইজতেমার মাঠ প্রস্তুতি সংক্রান্ত কমিটিকে ৪ ফেব্রুয়ারি বিকেল ৩টার মধ্যে বুঝিয়ে দিবেন। 

আর দ্বিতীয় পর্বের আয়োজনকারীরা ৪ ফেব্রুয়ারি বিকেলে উক্ত কমিটির থেকে ইজতেমার মাঠ বুঝে নিবেন এবং ইজতেমা শেষে ১১ ফেব্রুয়ারি দুপুরে কমিটির কাছে মাঠ হস্তান্তর করবেন।

ঢাকা থেকে ২২ কিলোমিটার উত্তরে টঙ্গীর তুরাগ নদের তীরে বিশাল ময়দানে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা ১৯৬৭ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে।

তাবলিগের একাংশের মুরুব্বি ও ভারতের মাওলানা সাদের কিছু বক্তব্যকে কেন্দ্র করে ২০১৮ সালে বিশ্ব ইজতেমার আয়োজকদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। এরপর থেকে দুই পক্ষ দুই পর্বে ইজতেমায় অংশ নিচ্ছেন।

একটি পক্ষের নেতৃত্ব দিচ্ছেন মাওলানা সাদ অনুসারীরা, অপরটির নেতৃত্বে আছেন আলমী শুরাপন্থি বাংলাদেশের মাওলানা জোবায়ের অনুসারীরা।

এআরএস
আখেরি মোনাজাতে শেষ হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। এদিন ইজতেমায় যোগ দেয়া লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লির ফিরে যাওয়ার কথা ভেবে রোববারের (২ ফেব্রুয়ারি) জন্য রেলপথ ও বিশ্বরোড ‘ব্লকেড’ না করার...
বিশ্ব ইজতেমা উপলক্ষে মুসল্লিদের যাতায়াত সুবিধায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। তারা জানিয়েছেন, এ উপলক্ষে অতিরিক্ত ছয় ট্রিপ যাত্রীসেবা দেওয়া হবে। 
টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে সংঘর্ষে তিন জন নিহতের ঘটনায় তাবলীগ জামায়াতের সাদপন্থি নেতা ওয়াসিউল ইসলামসহ ২৩ জনকে অন্তবর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট।
টঙ্গীতে বিশ্ব ইজতেমা মাঠে সংঘর্ষ ও নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার তাবলীগ জামাতের মাওলানা সাদ কান্দলভি অনুসারী (সাদপন্থী নেতা) জিয়া বিন কাসিমকে দুইদিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। 
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর