ইজতেমা উপলক্ষে অতিরিক্ত ছয় ট্রিপ দেবে মেট্রোরেল

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫, ০৪:১৬ পিএম

বিশ্ব ইজতেমা উপলক্ষে মুসল্লিদের যাতায়াত সুবিধায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। তারা জানিয়েছেন, এ উপলক্ষে অতিরিক্ত ছয় ট্রিপ যাত্রীসেবা দেওয়া হবে। 

শুক্রবার (৩১ জানুয়ারি) ডিমটিসিএল কর্তৃপক্ষ মেট্রোরেল চলাচলে বিশেষ ঘোষণা দেয়।

এতে বলা হয়, ইজতেমা উপলক্ষে ধর্মপ্রাণ মুসল্লিগণ ও সম্মানিত যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে  মেট্রোরেলের পক্ষ হতে অতিরিক্ত ছয়টি ট্রিপের মাধ্যমে যাত্রীসেবা দেওয়া হবে।

একই সঙ্গে ইজতেমা উপলক্ষে ধর্মপ্রাণ মুসল্লি ও যাত্রীগণকে মেট্রোরেলের পক্ষ হতে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে  ডিমটিসিএল।

শুক্রবার বাদ ফজর বাংলাদেশের মাওলানা জিয়াউল হকের আম বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। চলবে রোববার (২ ফেব্রুয়ারি) পর্যন্ত। ওইদিন আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ইজতেমার প্রথম পর্ব।

একাত্তর/এসি
মেট্রোরেলে যাতায়াতের ক্ষেত্রে সিনিয়র সিটিজেন (বয়োজ্যেষ্ঠ নাগরিক) এবং প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীদের জন্য একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট...
মেট্রোরেলে যাতায়াতের ক্ষেত্রে সিনিয়র সিটিজেন (বয়োজ্যেষ্ঠ নাগরিক) এবং প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীদের জন্য একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট...
ঈদের ছুটিতে কবে কবে মেট্রোরেল চলাচল করবে আর কবে বন্ধ থাকবে, সে নিয়ে সময়সূচি দিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা সাতদিনের সরকারি ছুটি শুরু হয়েছে মঙ্গলবার (১৭ মার্চ) থেকে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর