মেঘনা গ্রুপের টিস্যু কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট

আপডেট : ১৮ নভেম্বর ২০২৪, ১০:২৭ এএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা গ্রুপের টিস্যু কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ঢাকা, সোনারগাঁ ,নারায়ণগঞ্জ, ডেমরা, কাঁচপুর, গজারিয়া, বন্দর, কোম্পানির নিজস্বসহ ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করছে। 

সোমবার ভোর পাঁচটার দিকে উপজেলার মেঘনাঘাট ঝাউচর এলাকায় অবস্থিত কারখানাটিতে এই আগুন লাগে।

কারখানা সংশ্লিষ্টদের ধারণা, ভোরে বিদ্যুতের শটসার্কিট থেকে এই আগুন লাগতে পারে। এতে মালামাল পুড়ে গেছে কয়েকশ’ কোটি টাকার। 

ফায়ার সার্ভিস ঢাকা বিভাগ উপপরিচালক সালাউদ্দিন জানান, আগুনের খবর পেয়ে মেঘনা গ্রুপের নিজস্ব ফায়ার সার্ভিসসহ আমাদের প্রায় ১৪টি ইউনিট কাজ করছে। আগুনের ক্ষয়ক্ষতি এখনও জানা যায় নাই। 

তিনি বলেন টিস্যু কারখানায় আগুন লাগার ফলে মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ছে। আগুন নিয়ন্ত্রণে আনতে অনেকটাই বেগ পেতে হচ্ছে। এখন পর্যন্ত এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

একাত্তর/এসি
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে আলাদা দুটি ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এক জাপান প্রবাসীর পরিবার...
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর