টেকনাফে দুই দফা গুলি, নিহত এক, আহত চার

আপডেট : ১৮ নভেম্বর ২০২৪, ১১:৩৭ এএম

কক্সবাজারের টেকনাফে একটি রোহিঙ্গা ক্যাম্প ও স্থায়ী দুটি গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক যুবক নিহত ও নারী, শিশুসহ চার রোহিঙ্গা আহত হয়েছেন। তাদের কক্সবাজার সড়ক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার রাত ১০টার দিকে জেলার টেকনাফ উপজেলার হোয়াইক্যং নয়াবাজারে স্থানীয় দুটি গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে এক যুবক নিহত হন। আহত হন বেশ কয়েকজন। এসময় বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়। 

নিহতে যুবকের নাম আব্দুর রহমান। তিনি ওই এলাকার সাতঘরিয়া পাড়ার আব্দুর ছালামের ছেলে বলে জানা গেছে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, নয়াবাজারের সাতগড়িয়া পাড়ায় জাহেদ ও আব্দুর রহমান গ্রুপের মধ্যে কথা কাটাকাটি ও মারধরের ঘটনা ঘটে। পরে জাহেদ গ্রুপ এসে প্রতিপক্ষ গ্রুপের ওপর গুলি চালায়। এসময় গুলিতে আব্দুর রহমান নিহত হন। খবর পেয়ে জাহেদ ও তার গ্রুপের কয়েকজনের বাড়িতে হামলা ও আগুন ধরিয়ে দেয়।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ গিয়াস উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। 

এদিকে একই দিন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার মোছনী রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে নারী, শিশুসহ চার রোহিঙ্গা আহত হয়েছেন। তাদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আহত রোহিঙ্গারা জানিয়েছেন, তারা রাতে কেউ ঘরে কাজ, আবার কেউ বাইরে হাঁটছিলেন। এ সময় কয়েকজন অস্ত্রধারী রোহিঙ্গা সন্ত্রাসী এসে তাদের ওপর গুলি করে পালিয়ে যায়। তাদের গুলিতে এক পরিবারের নারী শিশুসহ চার জন গুরুত্বর আহত হয়। পরে আশপাশের রোহিঙ্গারা তাদের উদ্ধার করে কক্সবাজার হাসপাতালে ভর্তি করায়।

কক্সবাজার সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎস্যরা বলেছেন, গুলিবিদ্ধ রোহিঙ্গাদের চিকিৎসা চলছে। তাদের অবস্থা আশঙ্কামুক্ত নয়।

একাত্তর/এসি
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
কক্সবাজারের টেকনাফে আলাদা যৌথ ও বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি জি-৩ রাইফেল, পাঁচ হাজার পিস ইয়াবাসহ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় মদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ।
কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের পর বিপুল পরিমাণ ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে র‍্যাব-১৫। 
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর