গাজীপুরের শ্রমিক অসন্তোষ, কারখানায় আগুন

আপডেট : ১৮ নভেম্বর ২০২৪, ০৪:২৭ পিএম

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের শ্রমিক আন্দোলনের মুখে একটি কারখানায় আগুন দেওয়া হয়েছে। তবে ওই আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুনের পর আতঙ্ক ছড়িয়ে পড়লেও জিরানি বাজার সংলগ্ন অন্তত ২০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

সোমবার বেলা ১১টার দিকে জিরানি বাজার এলাকার অ্যামাজন নিটওয়্যার কারখানায় ও অপর একটি কারখানার সামনে গাড়িতে অগ্নিসংযোগ করা হয়।

বিক্ষুব্ধ শ্রমিক ও এলাকাবাসী জানায়, বকেয়া বেতনের দাবিতে গাজীপুর মহানগরের সারাবো এলাকায় অবস্থিত বেক্সিমকো পার্কের পোশাক কারখানার শ্রমিকেরা তিন দিন ধরে টানা আন্দোলন করছিল। এদিন সকালেও কারখানার পাশের চক্রবর্তী এলাকার চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করা হয়। 

এসময় পাশের অপর একটি বন্ধ থাকা কারখানা ডরিন ফ্যাশন লিমিটেডের  শ্রমিকরা কারখানা খুলে দেওয়ার দাবিতে মহাসড়কে নেমে আসে। এতে পুরোপুরি অচল হয়ে পড়ে নবীনগর-চন্দ্র মহাসড়ক। এতে চরম দুর্ভোগের সৃষ্টি হয়। 

তারা জানান, শ্রমিকদের বারবার বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করেন আইন-শৃঙ্খলা বাহিনী। দুপুরে তাদের সড়ক থেকে সরাতে গেলে সংঘর্ষে কয়েকজন আহত হয়। এ সময় জিরানি বাজার এলাকার কারখানায় আগুন দেওয়া হয়। খবর পেয়ে শিল্প পুলিশ, থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়দের অভিযোগ, ১১টার দিকে আগুনের ঘটনা ঘটলেও ফায়ার সার্ভিস আসে দুপুর একটার দিকে। তারা ঘটনাস্থলে পৌঁছলে ক্ষয়ক্ষতি কম হতো। 

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, খবর পেয়ে কাশিমপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঠানো হয়। কিন্তু শ্রমিকদের বাঁধার মুখে আটকে যায়। পরে সেনাবাহিনীর সহায়তা নিয়ে আগুন নেভানো হচ্ছে।

কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম জানান, শ্রমিক বিক্ষোভ ও তাদের অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। তবে সামগ্রিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন-শৃঙ্খলা শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। বেক্সিমকো কোম্পানির শ্রমিকদের বেতন আগামী ২০ নভেম্বর দেওয়ার কথা রয়েছে। শ্রমিকরা তা না মেনে তিন দিন ধরে আন্দোলনে রয়েছে।

একাত্তর/এসি
নেত্রকোণার কলমাকান্দায় একটি বাজারে আগুনের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে অন্তত ছয়টি কাপড়ের দোকান। তবে আগুনের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট...
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) এক ডিলারের গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে  এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
খুলনার সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর