বনানীর ডিওএইচএস থেকে গ্রেনেড ও গুলি উদ্ধার

আপডেট : ১৮ নভেম্বর ২০২৪, ০৭:৫৮ পিএম

রাজধানীর বনানীর ডিওএইচএস এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ছয়টি হ্যান্ড গ্রেনেড, ৯টি ম্যাগাজিন ও ৭২৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানা পুলিশ। পরে ছয়টি হ্যান্ড গ্রেনেড সফলভাবে নিষ্ক্রিয় করেছে ডিএমপির সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট।

রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় ক্যান্টনমেন্ট থানার বনানী ডিওএইচএস এলাকার ৫ নম্বর রোডের লেক পাড়ে পরিত্যক্ত অবস্থায় এগুলো পাওয়া যায়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার তালেবুর রহমান জানান, গতকাল সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টায় ক্যান্টনমেন্ট থানার বনানী ডিওএইচএস এলাকার ৫ নম্বর রোডের লেক পাড়ের পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার ওপর মরিচা ধরা পুরাতন ছয়টি হ্যান্ড গ্রেনেড, ৯টি ম্যাগাজিন ও ৭২৬ রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। এমন সংবাদের ভিত্তিতে ক্যান্টনমেন্ট থানার টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সেগুলো উদ্ধার এবং সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটকে বিষয়টি অবহিত করে। 

রাত আনুমানিক সাড়ে ৯টায় সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটের একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে উপস্থিত হয়। গ্রেনেডগুলো মারাত্মক ঝুঁকিপূর্ণ বিবেচনায় উদ্ধারের পর রাত ১০টায় জনস্বার্থে নিরাপদে নিষ্ক্রিয় করা হয়। 

উদ্ধার করা হ্যান্ড গ্রেনেডগুলো সামরিক কাজে ব্যবহৃত হয়। যা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় ব্যবহৃত হয়েছিলো বলে ধারণা করা হচ্ছে।

উদ্ধার গ্রেনেড, ম্যাগাজিন ও গুলির বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

আরবিএস
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর