শিশু শাহিন হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন

আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ০৫:১৫ পিএম

নড়াইলের লোহাগড়া উপজেলায় শিশু মো. শাহিন ফকির হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসাথে আসামিদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও পাঁচ বছর বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেয়া হয়েছে।

বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. শাজাহান আলী এ রায় ঘোষণা করেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন- লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের কালাচাঁদপুর গ্রামের শিমুল মল্লিক (শিমুল মুন্সি), সৈয়দ লিটন, জাহিদুর রহমান মিঠু, সৈয়দ জাহাঙ্গীর এবং শামিমা বেগম। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) আজিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ২৪ সেপ্টেম্বর শাহিন ফকির (১০) নিখোঁজ হয়। পরে ৩০ সেপ্টেম্বর লোহাগড়া উপজেলার কালাচাঁদপুর গ্রামের একটি পুকুর পাড়ের ময়লা আবর্জনার গর্ত থেকে তার পচাঁ-গলা মরদেহ উদ্ধার করা হয়। 

শাহিন ফকিরের পরিবারের অভিযোগ, জমিজমা নিয়ে বিরোধের জেরেই তাকে হত্যা করা হয় এবং মরদেহ গুম করার চেষ্টা করা হয়।

এই ঘটনায় শাহিন ফকিরের চাচা মিজানুর ফকির ২০১৫ সালের ১ অক্টোবর লোহাগড়া থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর আদালত এ রায় ঘোষণা করলো। 

আরবিএস
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
টাঙ্গাইলে স্ত্রীকে ছুরি মেরে হত্যার দায়ে স্বামী মো. মেহেদী হাসানকে (৩৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা...
বগুড়ার আলোচিত হাফেজ রাকিবুল হাসান হৃদয় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজার প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা...
বহুল আলোচিত শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর রায়ের দিন পিছিয়ে আগামী সোমবার (৩১ আগস্ট) দিন ধার্য করেছে হাইকোর্ট।
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর