শেখ হাসিনাকে ফেরাতে কোনো নির্দেশনা নেই পররাষ্ট্র মন্ত্রণালয়ে

আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ০৯:২৩ পিএম

ভারতের কাছ থেকে দেশটিতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়ে কিছু জানতে চাওয়ার কোনো নির্দেশনা সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দেয়া হয়নি উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র মো. তৌফিক হাসান বলেছেন, শেখ হাসিনাকে ফেরানোর বিষয়টি রাজনৈতিক, কাজেই সর্বোচ্চ পর্যায় থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেয়া হলে কাজ করবে মন্ত্রণালয়। 

বৃহস্পতিবার বিকেলে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

এ মুখপাত্র বলেন, সরকারে সংশ্লিষ্ট পক্ষ থেকে এখনও কোনো নির্দেশনা পাইনি। এটি যেহেতু পররাষ্ট্র সম্পর্কিত বিষয়, উনি (শেখ হাসিনা) যেহেতু বিদেশে রয়েছেন, ফলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যোগাযোগই শ্রেয়। আনুষ্ঠানিকভাবে এখনও আমরা কোনো নির্দেশনা পাইনি। পাওয়া মাত্রই আমরা যথাযথ ব্যবস্থা নেব।

শেখ হাসিনা কি দেশের বাইরে চলে গেছেন, নাকি পলাতক, পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি কীভাবে দেখছে, উত্তরে তিনি বলেন, উনার (শেখ হাসিনার) বর্তমান অবস্থাটা কী আপনারা সবাই জানেন। উনি দেশের বাইরে রয়েছে এবং পলাতক দুটিই সত্যি। কোনোটাই মিথ্যা বলা যাবে না।

শেখ হাসিনাকে ফেরানোর যথাযথ ব্যবস্থাটা কী, জবাবে তৌফিক হাসান বলেন, যথাযথ ব্যবস্থাটা হচ্ছে আনুষ্ঠানিকভাবে আমরা ভারতীয় কর্তৃপক্ষকে জানাবো। বিষয়টি রাজনৈতিক, কাজেই সর্বোচ্চ পর্যায় থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেয়া হলে, আমরা কাজ করবো। আর সামনে বাংলাদেশ ও ভারতের মধ্যকার যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেখানেও এ বিষয়ে আলোচনার অবকাশ থাকবে। তখন পরিষ্কার হবে, বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় কীভাবে দেখছে।

ভারতে শেখ হাসিনার স্ট্যাটাস নিয়ে প্রশ্ন করা হলে তৌফিক হাসান বলেন, পত্রিকার মাধ্যমে যেটুকু জেনেছি, সেটুকুই জানি। কারণ আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে কেউ জানায়নি। আর পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ বিষয়ে জানতে চায়নি। কারণ জানতে চাওয়ার কোনো নির্দেশনা পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেনি।

আওয়ামী লীগকে নিষিদ্ধ না করতে বিভিন্ন দেশ থেকে সরকারের ওপর চাপ রয়েছে বলে এক উপদেষ্টা জানিয়েছেন, এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কী তথ্য রয়েছে, জবাবে তিনি বলেন, কোনো দেশ থেকে এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে কিছু জানানো হয়নি।

তৌফিক হাসান বলেন, আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সংক্রান্ত একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়েছে। ডিসেম্বর মাসে এফওসি হবে এটুকু জানা গেছে। কিন্তু চূড়ান্ত তারিখ কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলছে। আমরা মনে করছি, এই এফওসিটা হওয়ার মাধ্যমে আমাদের দুই দেশের সম্পর্কে গতি পাবে।

শেখ হাসিনাকে ফেরানো নিয়ে প্রত্যর্পণ চুক্তির প্রশ্নে তৌফিক হাসান বলেন, সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। মাত্র একটা আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়েছে। এখনও অনেক সময় রয়েছে।

এদিকে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপপ্রচারে সরকারের উদ্যোগ নিয়ে মুখপাত্র বলেন, ভারতে বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে যে অপপ্রচার চলছে সেটি আমরা বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশনকে বিভিন্ন সময়ে জানিয়েছি। তাদের বলেছি, আমাদের দুই দেশের পারস্পরিক যে সম্পর্ক রয়েছে তার পরিপ্রেক্ষিতে এ ধরনের বাংলাদেশ নিয়ে অপপ্রচার মোটেই কাম্য নয়।

তি‌নি আরও ব‌লেন, ভারত-বাংলাদেশের মধ্যে যেসব চুক্তি ও সমঝোতা সই হয়েছে সেগুলো বিভিন্ন মন্ত্রণালয়ের আওতাভুক্ত। সে কারণে সবার সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পদক্ষেপ নেয়া দরকার।  

আরবিএস
সৌদি আরবে সম্প্রতি মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নারী ও পুরুষের বিষয়ে বিস্তারিত তথ্য উদ্ধার এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত...
সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদের অভ্যন্তরে অনৈতিক কাজে জড়িয়ে মৃত্যুদণ্ড পাওয়া দুই বাংলাদেশি প্রবাসীর বিষয়ে এবার ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন জাফর এইচ বিন আবিয়ার কাছে...
বাংলাদেশ ও ভারতের বহুমাত্রিক কূটনৈতিক টানাপোড়েনের বরফ গলাতে এবং পারস্পরিক সম্পর্ক পুনর্গঠনের নতুন প্রক্রিয়ায় গতি আনতে আকস্মিক দিল্লি সফর করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী।...
‎দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আগামী ডিসেম্বরে গঙ্গা চুক্তি সম্পূর্ণ করার কথা জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি। 
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
দেশে মাদক নিয়ন্ত্রণ ও চিকিৎসা ব্যবস্থার মতো স্পর্শকাতর খাতগুলোতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর চরম অকার্যকারিতা ও ব্যর্থতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের তীব্র সমালোচনা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর