স্তন ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

আপডেট : ২৩ নভেম্বর ২০২৪, ০২:৩৫ পিএম

তথ্য অধিদপ্তর (পিআইডি) ও ‘আমরা নারী’ এবং ‘আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট’র যৌথ উদ্যোগে স্তন ক্যানসার সচেতনতা বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর পিআইডির সেমিনার রুমে (বাংলাদেশ সচিবালয়) এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন— ডা. উম্মে হুমায়রা কানেতা, সার্জিক্যাল অনকোলজিতে এমএস (ফেজ বি) রেসিডেন্ট, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল (এনআইসিআরএইচ)। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মো. নিজামূল কবীর, প্রধান তথ্য অফিসার, তথ্য অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। আয়োজকদের পক্ষে উপস্থিত ছিলেন ‘আমরা নারী’ ও ‘আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে’র প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী এম এম জাহিদুর রহমান (বিপ্লব)।

সেমিনারের উদ্দেশ্য ও প্রেক্ষাপট: বিশ্বব্যাপী অক্টোবর মাস স্তন ক্যান্সার সচেতনতা মাস হিসেবে পালিত হয়। এই উপলক্ষ্যে, ‘আমরা নারী’ ও ‘আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট’ অক্টোবর এবং নভেম্বর মাসজুড়ে দেশের বিভিন্ন স্থানে সচেতনতা কার্যক্রম পরিচালনা করছে।

মূল লক্ষ্য: নারীদের প্রাথমিক স্তরে স্তন ক্যান্সার শনাক্তকরণে সক্ষমতা বৃদ্ধি। সচেতনতা বৃদ্ধি করে সমাজে এই রোগ নিয়ে প্রচলিত ভুল ধারণা দূর করা। তরুণ প্রজন্ম ও কর্মজীবীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতার প্রসার ঘটানো।

একটি সংক্ষিপ্ত পরিচিতি: ‘আমরা নারী’ একটি অরাজনৈতিক, অলাভজনক প্রতিষ্ঠান, যা নারীদের স্বাস্থ্য, ক্ষমতায়ন, কল্যাণ এবং সামাজিক উন্নয়নে কাজ করে। এর সহযোগী সংগঠন ‘আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট’ স্বাস্থ্য, শিক্ষা, নিরাপদ খাদ্য এবং নারীর অধিকারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে নিয়োজিত।

গুরুত্বপূর্ণ তথ্য: বিশেষজ্ঞগণ স্তন ক্যানসারের ঝুঁকি, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ, এবং প্রতিরোধমূলক পদক্ষেপ নিয়ে উপস্থিতদের গুরুত্বপূর্ণ তথ্য ও দিকনির্দেশনা প্রদান করেন।

স্তন ক্যানসারের ঝুঁকি ও লক্ষণ: বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রতি বছর ১৫ হাজারেরও বেশি নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হন, যার মধ্যে প্রায় ৭ হাজার ৫০০ জনের মৃত্যু ঘটে। অধিকাংশ ক্ষেত্রেই প্রাথমিক পর্যায়ে সঠিক জ্ঞান ও সচেতনতার অভাবে এই রোগের চিকিৎসা দেরি হয়।

স্তন ক্যানসারের লক্ষণ: বগল বা স্তনে গাঁটের উপস্থিতি; স্তনের চামড়া কুঁচকে যাওয়া বা আকার পরিবর্তন; স্তনে ব্যথা, লালচে ভাব, বা ফোলা; স্তনের বোঁটা থেকে রস নির্গমন।

পরামর্শ: ২০ বছর বয়স থেকে প্রতি মাসে একবার নিজে নিজে স্তন পরীক্ষা করা। ৪০ বছর বয়সের পর বছরে একবার ম্যামোগ্রাম করা।

বক্তা হিসেবে সেমিনারে ‘আমরা নারী’ ও ‘আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট’র প্রতিষ্ঠাতা এবং প্রধান সমন্বয়ক এম এম জাহিদুর রহমান বিপ্লব এই আয়োজন ও সেমিনারের সচেতনতা কার্যক্রম সফল করতে মিডিয়ার অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করেন।

বিপ্লব বলেন, আমাদের এই উদ্যোগে একাত্তর টেলিভিশন, ইত্তেফাক, বাংলাদেশ পোস্ট ও ঢাকা মেইল মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত রয়েছে। ধারাবাহিক আমাদের এই সেমিনারগুলোর মাধ্যমে আমরা আশা করি, তরুণ সমাজের মধ্যে সচেতনতার বীজ বপন করবে এবং একটি স্বাস্থ্য সচেতন ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলা সম্ভব হবে।

তিনি বলেন, আমাদের এই প্রচেষ্টার মূল লক্ষ্য সমাজে নারীদের স্তন ক্যানসার প্রতিরোধ ও প্রাথমিক শনাক্তকরণে উৎসাহিত করা এবং তাদের স্বাস্থ্য সুরক্ষিত রাখা।

অনুষ্ঠান শেষে তিনি মো. নিজামূল কবীর, প্রধান তথ্য অফিসারের হাতে তার প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি শুভেচ্ছা স্মারক তুলে দেন।

একাত্তর/আরএ
ঢাকা জেলার ইতিহাসে প্রথমবারের মতো নারী পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন শামীমা পারভীন শিল্পী। 
নাগরিকদের মাঝে স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ মোড়কজাত খাবারের প্রবণতা বেড়ে গেছে। এসব খাবারে লবণ, চিনি এবং ট্রান্সফ্যাটের মতো উপাদান রয়েছে। এ সব উপাদানগুলোর অপরিমিত ব্যবহার হৃদরোগ, স্ট্রোক,...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর