উত্তরায় ৯,৬০০ ইয়াবাসহ এক জন গ্রেপ্তার

আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ১১:১২ এএম

রাজধানীর আব্দুল্লাহপুরে পুলিশের চেকপোস্টে তল্লাশির সময় ৯ হাজার ৬০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় অভিযুক্ত মাদক কারবারি মো. সরোয়ার কামালকে (২৭) আটক করে ডিএমপির উত্তরা-পূর্ব থানা পুলিশ।

উত্তরা পূর্ব থানা সূত্রে জানা যায়, শনিবার বিকেল থেকে আব্দুল্লাহপুরে ডিএমপির উত্তরা বিভাগের বিশেষ চেকপোস্ট কার্যক্রম চলছিলো। চেকপোস্ট চলাকালে সন্ধ্যায় সন্দেহভাজন সরোয়ার কামালের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ইয়াবাগুলো জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার মাদক কারবারি সরোয়ার ইয়াবাগুলো ৫০টি নীল রংয়ের এয়ার টাইট জিপার পলিথিন প্যাকেটে রক্ষিত অবস্থায় ব্যাগে করে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন।

গ্রেপ্তার সরোয়ার কামালের বিরুদ্ধে কক্সবাজারের উখিয়া থানায় একটি মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা চলমান।

একাত্তর/আরএ
রাজধানীর গ্রীন রোড এস্টেট সরকারি কর্মচারী সমাজকেন্দ্রের ২ নম্বর খেলার মাঠসংলগ্ন বহুদিনের পরিচিত ‘সকালের হাট-বাজার’ অনির্দিষ্টকালের জন্য সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার থেকেই এই সিদ্ধান্ত...
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় নবনির্মিত ‘জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর সামনের সড়কে চলন্ত সিএনজি অটোরিকশা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এতে এক সিএনজি অটোরিকশাচালক...
রাজধানীর মিরপুর ও পল্লবী এলাকায় সাম্প্রতিক নাশকতা, বিশৃঙ্খলা, ব্যবসাপ্রতিষ্ঠান দখল ও নৈরাজ্য কঠোর হাতে দমন করতে গভীর রাতে এক বিশাল সাঁড়াশি ও চিরুনি অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রাজধানীর ধানমন্ডিতে ফুটপাতে শহীদ আবদুল্লাহ আল মাসুদ ওরফে মাসুদ রানা (৪৮) নামে এক ব্যক্তিকে চর-থাপ্পড় মারা ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামে এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ও তাৎপর্যপূর্ণ দিন মহাঅষ্টমীতে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে এক কুমারী শিশুকে আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর