মোল্লা কলেজে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ভাঙচুর

আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ১২:৪৪ পিএম

কলেজ ক্যাম্পাসে ভাঙচুর ও হামলার প্রতিবাদে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের (ডিএমআরসি) দিকে এগিয়ে যাচ্ছেন কবি নজরুল সরকারি কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মোল্লা কলেজে ভাঙচুর চলছে।

সোমবার সকাল ১০টার দিকে আল্টিমেটাম অনুযায়ী সমাধান না পাওয়ায় দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বাহাদুর শাহ পার্কের সামনে লাঠিসোঁটা নিয়ে জড়ো হতে থাকেন। পরে সাড়ে ১১টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রায়সাহেব বাজারের দিকে অগ্রসর হতে থাকেন। একই সঙ্গে জড়ো হতে থাকে সাত কলেজের শিক্ষার্থীরা। 

এদিকে বেলা সাড়ে ১২টার দিকে  ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে (ডিএমআরসি) একদল শিক্ষার্থীদের ভাঙচুর করতে দেখা গেছে।

সোহরাওয়ার্দী কলেজের কয়েকজন শিক্ষার্থী জানান, সুষ্ঠু সমাধানের জন্য রোববার রাত থেকে সোমবার সকাল ১০টা পর্যন্ত প্রশাসনকে সময় দিয়েছিলাম। কিন্তু এই সময়ে তেমন কোনো পদক্ষেপ না নেওয়ায় আমরা একত্রিত হয়েছি। আজ দিনব্যাপী আমাদের কর্মসূচি চলবে।

কবি নজরুল সরকারি কলেজের কয়েকজ শিক্ষার্থী বলেন, আমরা কোনোভাবেই সরকার এবং সাধারণ মানুষের ভোগান্তির কারণ হতে চাই না। তবে আমার ভাই-বোনদের ওপর হামলার দাঁতভাঙা জবাব দিতে চাই।

এদিকে কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান আন্দোলনরত শিক্ষার্থীদের শান্ত করার জন্য বারবার মাইকিং করে যাচ্ছেন।

শিক্ষার্থীদের শান্ত হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, তোমরা শান্ত হও, তোমাদের সঙ্গে আমরা আছি। গতকালের ঘটনায় অনুপ্রবেশকারীরা ছিল। আজও এখানে অনুপ্রবেশকারী আছে বলে মনে হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কমিটি আসবে, সোহরাওয়ার্দী কলেজকে বলতে চাই গতকালের ঘটনায় সুষ্ঠু বিচার হবে।

একাত্তর/এসি
রাজধানীর ধানমন্ডি এলাকার ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িটিতে শুক্রবারও (৭ ফেব্রুয়ারি) ভাঙচুর চালাচ্ছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে (ডিএমআরসি) হামলা ও ভাঙচুর করেছে কবি নজরুল সরকারি কলেজ এবং সোহরাওয়ার্দী কলেজের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এসময় দুই পক্ষের সংঘর্ষে অনেক জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ...
ঢাকার  চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের প্রবেশের প্রধান ফটকে ইটপাটকেল ও লাঠিসোঁটা দিয়ে ভাঙার চেষ্টা করেছে আন্দোলনকারীরা। 
সরকার পতনের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের দেশের মেডিকেল শিক্ষার সর্বোচ্চ বিদ্যাপীঠ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে হামলা চালানো হয়েছে। 
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর