৩২ নম্বরের বাড়িতে শুক্রবারও ভাঙচুর চলছে

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৩৯ পিএম

রাজধানীর ধানমন্ডি এলাকার ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িটিতে শুক্রবারও (৭ ফেব্রুয়ারি) ভাঙচুর চালাচ্ছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

সরেজমিনে দেখা গেছে, সেখানে কেউ কেউ বিধ্বস্ত বাড়ির ভেতরে থাকা লোহা জাতীয় সব জিনিস খুলে নিচ্ছেন, আবার কেউ কেউ ভাঙচুরের দৃশ্য দেখতেও ভিড় করেছেন।

ভাঙা ভবন দেখতে ভিড় করছেন উৎসুক মানুষ। তারা বলছেন, এই ভবন ভাঙার জন্য দায়ী শেখ হাসিনা নিজেই। স্বৈরাচারী শাসন ব্যবস্থার পাশাপাশি, গণহত্যা চালিয়েছেন তিনি।

তারা বলেন, ভারতে পালিয়ে থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার কারণেই মানুষ এমন কর্মসূচি দিয়েছে।

এর আগে গত বুধবার রাতে শেখ হাসিনার অনলাইনে ভাষণের প্রতিবাদে দেশব্যাপী বুলডোজার কর্মসূচি ঘোষণা করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। তারই প্রেক্ষিতে ভেঙে ফেলা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর।

একাত্তর/আরএ
রাজধানীর ধানমন্ডি লেক ও রবীন্দ্র সরোবর এলাকাকে কোনোভাবেই বাণিজ্যিক এলাকায় পরিণত করা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দিনসহ পাঁচজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
বিবাদে না জড়াতে ‘অঙ্গীকার করার’ ঠিক এক মাসের মাথায় আবারও সংঘর্ষে জড়ালো রাজধানীর ঢাকা কলেজ ও ধানমন্ডির আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা।
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙতে বুলডোজার নিয়ে যাওয়া বিক্ষুব্ধদের বাধা দিয়েছে পুলিশসহ নিরাপত্তা বাহিনী।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর