আত্মসমর্পণ করা সাবেক চরমপন্থিকে কুপিয়ে হত্যা

আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ০২:০২ পিএম

ছয় দিনের মাথায় আবারও হত্যাকাণ্ড ঘটলো পাবনায়। এবার আত্মসমর্পণ করা সাবেক এক চরমপন্থি সদস্যকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় কুপিয়ে আহত করা হয়েছে আরও একজনকে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে গত ৯ দিনে জেলায় চারটি হত্যাকাণ্ড ঘটলো।

রোববার রাত ৯টার দিকে জেলার সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের রাউতি উত্তরপাড়া সরকারি প্রাথমিক স্কুলের পাশে এ ঘটনা ঘটে। 

নিহতের নাম বাকুল মিয়া (৪৫)। তিনি সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের রাউতি গ্রামের রওশন আলীর ছেলে। আহত ব্যক্তির নাম আলেপ হোসেন (২৫)। সম্পর্কে তিনি বাকুলের ভাতিজা।

সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ সাইদুর রহমান জানান, রাতে বাকুল ভাতিজাকে নিয়ে ঘোড়ার গাড়িতে করে এক গৃহস্থের বাড়িতে ধান পৌঁছে দিয়ে ফিরছিলেন। পথে ওই এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত তাকে কুপিয়ে ও গলাকেটে করে হত্যা করে। এ সময় সঙ্গে থাকা ভাতিজা বাধা দিতে গেলে তাকেও কোপানো হয়। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এসে আহত আলেপকে উদ্ধার করে সাঁথিয়া হাসপাতালে ভর্তি করে এবং পুলিশকে জানায়।

তিনি বলেন, কারা, কেন হত্যা করেছে না এখনও জানা যায় নাই। তবে বাকুল আগে চরমপন্থি দলের সঙ্গে যুক্ত থাকলেও আত্মসমর্পণ করেছিলেন। তার নামে একাধিক মামলাও রয়েছে।

একাত্তর/এসি
পাবনায় এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ জুলাই) বিকেলে জেলার আতাইকুলা থানাধীন ভুলবাড়িয়া ইউনিয়নের রতনপুর উত্তরপাড়ার একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
কুষ্টিয়ার খোকসা উপজেলায় মাঝরাতে অতর্কিত হামলায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মাদকের টাকা ভাগাভাগি নিয়ে এই ঘটনা ঘটেছে।
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে (৫২) কুপিয়ে হত্যায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, আটক ব্যক্তিরা জেলার বাইরের বাসিন্দা...
কিশোরগঞ্জের মিঠামইনে বাড়ির সামনে উপজেলা বিএনপির সভাপতি (বর্তমানে দলীয় পদ স্থগিত) জাহেদুল আলম জাহাঙ্গীরকে (৫৭) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর