বিডার ওএসএসে যুক্ত হচ্ছে আরও সাত সেবা

আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ০৬:২৪ পিএম

বিনিয়োগকারীদের জন্য আরও উন্নত ও সহজ সেবা প্রদানের লক্ষ্যে সিলেট সিটি করপোরেশন, রংপুর সিটি করপোরেশন, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এবং সাউথইস্ট ব্যাংক পিএলসির সাথে সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। 

এর ফলে বিডার অনলাইন ওয়ান-স্টপ সার্ভিস (ওএসএস) প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছে আরও সাতটি নতুন পরিষেবা, যার লক্ষ্য বিনিয়োগকারীদের জন্য সেবার গতি, স্বচ্ছতা ও কার্যকারিতা বৃদ্ধি করা।  

সোমবার বিডা কার্যালয়ে এসব সমঝোতা স্মারক সই হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডা ও বেজার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, সভাপতিত্ব করেন বিডার নির্বাহী সদস্য ড. খন্দকার আজিজুল ইসলাম।

বিডা চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, বিনিয়োগকারীদের উন্নত সেবা নিশ্চিত করতে বিডা ওএসএস প্লাটফর্মের মাধ্যমে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আমাদের লক্ষ্য হলো সেবা গ্রহণ প্রক্রিয়াকে সহজতর করা। বর্তমানে আমরা ওএসএস প্লাটফর্মের মাধ্যমে বিডার ২৩টিসহ মোট ৪৮টি প্রতিষ্ঠানে ১৩৩টি সেবা দিয়ে আসছি। ২০১৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত মাত্র পাঁচ হাজার অন্য প্রতিষ্ঠানের সেবা দেওয়া হয়েছে, যা প্রত্যাশিত নয়। আমরা বিনিয়োগকারীদের বিডা ওএসএস আরও উৎসাহিত করবো, এটি শুধু সময় সাশ্রয় করবে না বরং অন্য প্রতিষ্ঠানের সেবা প্রাপ্তির কার্যক্রম আরও সুষ্ঠুভাবে মনিটরিং করতে সহায়তা করবে।

তিনি আরও বলেন, আমাদের পাঁচটি আইপিএ, প্রত্যেকের আবার নিজস্ব ওএসএস রয়েছে। এ সমস্যা দূর করার জন্য আমরা একটি সিঙ্গেল এন্ট্রি পয়েন্ট তৈরির পরিকল্পনা করছি। যেখানে বিনিয়োগকারীরা একটি আইডি ব্যবহার করে সব আইপিএ থেকে সব ধরনের সেবা গ্রহণ করতে পারেন।

বিডা সচিব ড. খন্দকার আজিজুল ইসলাম বলেন, আজ চারটি সংস্থার সাথে সমঝোতা সই হয়েছে। যার মাধ্যমে ওএসএস প্ল্যাটফর্মে সাতটি নতুন সেবা যুক্ত হবে। বিনিয়োগকারীদের মধ্যে ওএসএস সেবা সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে। না হলে সেবা প্রদান প্রক্রিয়া চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। বিনিয়োগকারীদের সময় ও অর্থ সাশ্রয় নিশ্চিত করার লক্ষ্যে এই উদ্যোগ অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে।

আরবিএস
দেশি-বিদেশি বিনিয়োগকারীদের নিয়ে আয়োজিত এক রোড শো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার বজায় রাখার গুরুত্ব তুলে ধরে বাংলাদেশ সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) ও বিনিয়োগ সুরক্ষা চুক্তির মতো কাঠামোর মাধ্যমে এ সুবিধা অব্যাহত...
প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) বাড়াতে প্রবাসী বাংলাদেশিদের (এনআরবি) নগদ প্রণোদনা দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রবাসীরা যদি দেশে এফডিআই আনতে সহায়তা করেন, তাহলে বিনিয়োগের একটি নির্দিষ্ট...
কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি ছাড়াই বিনিয়োগ যাচ্ছে ভারতে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে, ৫ আগস্টের পর দেড় বছরে ভারতে অনুমোদনহীন বিনিয়োগ হয়েছে প্রায় ১৩০০ কোটি টাকা।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর