নাটোরে গাড়ি চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

আপডেট : ২৬ নভেম্বর ২০২৪, ০৭:০১ পিএম

নাটোরের গুরুদাসপুরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালক ও এক আরোহী নিহত হয়েছেন। 

মঙ্গলবার বিকেলের দিকে মহাসড়কের কাছিকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- পাবনা জেলার চাটমোহর উপজেলার কৈশবপুর এলাকার মৃত আবেদ আলীর ছেলে মোতালেব হোসেন (৪৫) ও একই এলাকার মৃত জয়েন প্রামানিকের ছেলে শাহআলম (৪৭)।

বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. ইসমাইল হোসেন বলেন, বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা ১০ নাম্বার ব্রিজ এলাকায় নিহত মোটরসাইকেল চালক এবং আরোহীকে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। তবে কখন, কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা কেউ বলতে পারেনি। +

তিনি আরও বলেন, ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে পুলিশের ধারণা মহাসড়কে কোনো বাস অথবা ট্রাক তাদের চাপা দিয়ে থাকতে পারে। তাদের মরদেহ বনপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায় পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা। 

আরবিএস
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর