বিনিয়োগ খরায় পুঁজিবাজার আস্থা ফেরানোর তাগিদ

আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ০৩:৪৮ পিএম

একদিকে বাজারের গতি বুঝতে সাইডলাইনে চলে এসেছেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা। অন্যদিকে ব্যক্তি শ্রেণির বড় বিনিয়োগকারীদের নিষ্ক্রিয়তা। সাথে আছে বরাবরের মতো আস্থা সঙ্কট। সব মিলিয়ে বড় বিনিয়োগ খরায় পড়েছে দেশের পুঁজিবাজার।

সরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান আইসিবি তিন হাজার কোটি টাকা অর্থ ছাড় পেলেও প্রতিষ্ঠানটির মাথায় আছে বড় ঋণের বোঝা। ফলে এই খরা কাটাতে আস্থা ফিরিয়ে আনার বিকল্প নেই, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা।

শুধুমাত্র প্রাইস আর্নিং রেশিও বিবেচনা করলে বিনিয়োগের উপযুক্ত সময় চলছে শেয়ারবাজারে। গত সপ্তাহে ডিএসইর পিই রেশিও ২.০৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯.৬৩ পয়েন্ট। পিই রেশিও কমার অর্থ হচ্ছে দামের তুলনায় আয় বা রিটার্ন পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। অর্থাৎ বাজার ক্রমেই বিনিয়োগবান্ধব হয়ে উঠছে।

অথচ এমন সময়েও চলছে বিনিয়োগ খরা। চলতি সপ্তাহের গেল চার কার্যদিবসের গড় লেনদেন মাত্র ৩৪৭ কোটি টাকা। সূচকও ঘুরপাক খাচ্ছে একই জায়গায়। এ অবস্থার জন্য আস্থাহীতাকেই দায়ী করছেন পুঁজিবাজার সম্মিলিত পরিষদের সভাপতি আতাউল্লাহ নাইম।

বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, টাস্কফোর্সের সুপারিশের অপেক্ষায় সময় নষ্ট না করে আস্থা ফেরাতে প্রয়োজনিয় কিছু উদ্যোগ দ্রুত নেয়া প্রয়োজন।

এদিকে পুঁজিবাজারে বিনিয়োগের জন্য আইসিবিকে তিন হাজার কোটি টাকা অর্থ ছাড় দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক এমন খবরে বাজার যখন ইতিবাচক, তখন সংস্থাটির প্রধান কর্তা আবু আহমেদ বলছেন আইসিবির মাথায় আছে বড় অঙ্কের ঋণের বোঝা। 

বিনিয়োগের এমন খরা কাটাতে মার্জিন ঋণের আইন সংস্কার ও আইসিবিকে শক্তিশালী করাসহ একাধিক উদ্যোগের কথা বলছেন বাজার সংশ্লিষ্টরা।

 

এআর
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন দেশের কর্পোরেট ও আর্থিক খাতের অত্যন্ত সুপরিচিত মুখ মাসুদ খান। প্রায় চার দশকের পেশাগত অভিজ্ঞতা, বহুজাতিক...
তালিকাভুক্ত কোম্পানির পরিচালনা পর্ষদে একজন স্বতন্ত্র নারী পরিচালক নিয়োগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ...
সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল রিপোর্ট প্রায় চূড়ান্ত। যা ২১ জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে পে-কমিশন। রিপোর্টে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন দ্বিগুণেরও বেশি বাড়িয়ে ২০ হাজার...
পুঁজিবাজারের টানা অস্থিরতায় আট দফা দাবি নিয়ে বিক্ষোভ করেছেন দেশের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর