গ্রেনেড হামলা মামলার রায়

সারাদেশে বিএনপির আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ১০:২৪ এএম

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে হাইকোর্ট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের নেতাদের খালাস দেওয়ায় আনন্দ মিছিল করেছেন দলের নেতাকর্মীরা। দেশের বিভিন্নস্থানে রোববার দিনব্যাপী আনন্দ মিছিল হয়।

রোববার হাইকোর্ট ডিভিশনের দুই সদস্যের একটি বেঞ্চ গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ সকল আসামিকে খালাস দেয়। ঘোষণার পর পরই সারাদেশে আনন্দ মিছিলের সাথে সাথে মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করে বিএনপির নেতাকর্মীরা।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে রোববার সন্ধ্যার আগে রাজধানীর নয়াপল্টনে আনন্দ মিছিল বের হয়। বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী মিছিলে অংশ নেন।  নয়াপল্টন থেকে শুরু হয়ে নাইট এঙ্গেল মোড় ঘুরে আনন্দ মিছিলটি আবার নয়াপল্টনে এসে শেষ হয়।

এছাড়াও বগুড়া, টাঙ্গাইল, চট্টগ্রাম, যশোরসহ দেশের ৬৪টি জেলার বিভিন্নস্থানে অনুষ্ঠিত হয় আনন্দ মিছিল। সোমবারও অনেক জায়গায় আনন্দ মিছিলের তথ্য জানিয়েছে বিএনপি নেতৃবৃন্দ।

বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

বিচারিক আদালতের রায় বাতিল করে রোববার (১ ডিসেম্বর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

রায়ে হাইকোর্ট বলেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচার ছিলো অবৈধ। আইনে এটা টেকে না। যে চার্জশিটের ভিত্তিতে নিম্ন আদালত বিচার করেছিলেন তা আইনগতভাবে গ্রহণযোগ্য ছিলো না।

২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী সমাবেশে গ্রেনেড হামলা হয়। এই ঘটনায় আনা মামলায় ২০১৮ সালে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ বিচারক শাহেদ নূরউদ্দিন রায় ঘোষণা করেন।

রায়ে ২০০১-২০০৬ আমলের বিএনপি-জামায়াত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিম ও আসামি শেখ আবদুস সালাম ২০২১ সালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপি নেতা হারিছ চৌধুরী, কাজী শাহ মোফাজ্জল হোসাইনসহ ১৯ জনকে যাবজ্জীবন সাজা দেয়া হয়। এছাড়া বিভিন্ন মেয়াদে ১১ জনকে দণ্ড দেয় বিচারিক আদালত। এরপর ওই বছরই হাইকোর্টে ডেথ রেফারেন্স আসে। পাশাপাশি দণ্ডিত কারাবন্দিরা আপিল দায়ের করেন।

২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় মতিঝিল থানায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা হয়। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার এ-সংক্রান্ত মামলা দুটির (হত্যা ও বিস্ফোরক) নতুন করে তদন্ত শুরু করে। ২০০৮ সালে ২২ জনকে আসামি করে অভিযোগপত্র দেয় সিআইডি। আওয়ামী লীগ সরকার আমলে মামলার অধিকতর তদন্ত হয়।

এরপর তারেক রহমানসহ ৩০ জনকে আসামি করে সম্পূরক অভিযোগপত্র দেয়া হয়। ২০১৮ সালের ১০ অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এই মামলার (হত্যা ও বিস্ফোরক মামলা) রায় দেন।

রায়ের পর একই বছর বিচারিক আদালতের রায়সহ মামলা দুটির নথিপত্র হাইকোর্টে এসে পৌঁছে। পেপার বুক প্রস্তুত করাসহ যাবতীয় প্রক্রিয়া শেষে মামলায় আপিল ও ডেথ রেফারেন্স শুনানি সম্পন্ন হয়। এবার পাওয়া গেলো হাইকোর্টের রায়ও।

এ মামলায় বিএনপির শীর্ষ নেতৃত্বকে সম্পৃক্ত করা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে বারবার দাবি করে আসছিলো দলটি।

একাত্তর/আরএ
পুলিশের গাড়িতে বোমা মেরে এবং মানুষের বাড়িতে আগুন দিয়ে সেই ভিডিও ধারণ করে ভারতে পাঠানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘ভারতে বসে দেশকে অস্থিতিশীল...
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম বলেছেন, ‘আগুন সন্ত্রাসের মাধ্যমে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা। দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে যারা নাশকতা চালাতে চায়, জনগণকে সঙ্গে নিয়ে তাদের...
পেছনের দরজা দিয়ে প্রতিবেশী দেশের সহায়তায় আবারও দেশে ফেরার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তবে আবারও রক্তাক্ত রাজনীতি ফিরিয়ে আনার চেষ্টা দেশের মানুষ মেনে...
পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদালত কর্তৃক দণ্ড হয়েছে এবং তিনি কোনোভাবে দেশে ফিরে এলে তাঁর সেই দণ্ড কার্যকর করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব...
শীতকে সামনে রেখে সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচারসমৃদ্ধ নতুন প্রিমিয়াম মডেলের গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার বাজারে এনেছে ওয়ালটন। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত এক...
বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ (উপজেলা-ড্রিভেন ইয়ুথ অপরচুনিটি ফর গ্রোথ) কর্মসূচির প্রচার ও বাস্তবায়ন ত্বরান্বিত করতে মুন্সীগঞ্জে সচেতনতামূলক ও অংশীজন সম্পৃক্তকরণ অনুষ্ঠানের আয়োজন করেছে সিটি ব্যাংক...
রাতের মধ্যে ঢাকাসহ দেশের ১০টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব...
বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলায় গ্রেপ্তার অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর