তিন গুণ দ্রুতগতির ‘জেমিনাই ৪ নিওন’ আনলো গুগল

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পিএম

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বাজারে একের পর এক নতুন মডেল আনছে গুগল। ‘জেমিনাই ৪ কার্বন’ ও ‘জেমিনাই ৪ হাইড্রোজেন’ আনার কয়েক দিনের মাথায় বুধবার (১৮ নভেম্বর) প্রতিষ্ঠানটি উন্মোচন করেছে মাঝারি সারির নতুন মডেল ‘জেমিনাই ৪ নিওন’। গুগলের দাবি, মডেলটি তাদের ফ্ল্যাগশিপ সংস্করণ কার্বনের তুলনায় প্রায় তিন গুণ বেশি গতিতে কাজ করতে পারে এবং এতে ৪০ শতাংশ পর্যন্ত খরচ কমে।

নতুন এই মডেল যুক্ত হওয়ায় জেমিনাই অ্যাপ থেকে ‘জেমিনাই ৪ আর্গন’ সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে পুরনো ‘জেমিনাই ৩.১ প্রো’ । জেমিনাইতে ‘হাইড্রোজেন’  দৈনন্দিন সাধারণ কাজের জন্য এবং ফ্ল্যাগশিপ মডেল ‘কার্বন’ জটিল কাজে ব্যবহৃত হয়। এই দুইয়ের মাঝামাঝি অবস্থান করছে ‘নিওন’ , যা তুলনামূলক কম খরচে ও দ্রুতগতিতে কোডিং, গবেষণা, ডেটা বিশ্লেষণ এবং করপোরেট পর্যায়ের জটিল ও বহুধাপবিশিষ্ট কাজ সামলাতে সক্ষম।

টেক্সট, অডিও, ছবি, ভিডিও, পিডিএফ ও চার্ট একসঙ্গে বিশ্লেষণ করে আর্থিক মডেল, প্রতিবেদন বা গবেষণাপত্র তৈরি করতে পারে জেমিনাই ৪ নিওন। এটি একসঙ্গে সর্বোচ্চ ১০ লাখ টোকেন প্রক্রিয়াকরণ করতে সক্ষম। কাজের ধরন অনুযায়ী ডেভেলপাররা এতে ‘লো’ থেকে ‘এক্সট্রা হাই’ পর্যন্ত চারটি থিংকিং লেভেল বেছে নিতে পারবেন। দীর্ঘ এজেন্টভিত্তিক কাজের মাঝপথে নির্দেশনা বদলালেও এটি দ্রুত মানিয়ে নিতে পারে এবং গুগলের পরীক্ষায় এতে ভুল তথ্য তৈরির হার এখন পর্যন্ত সর্বনিম্ন। আইনি গবেষণা, কর-সংক্রান্ত কাজ এবং জ্যাপিয়ারের অটোমেশনবেঞ্চে এটি শীর্ষস্থান দখল করেছে।

জেমিনাই এপিআইয়ের পেইড সংস্করণে প্রতি ১০ লাখ ইনপুট টোকেনে তিন ডলার, ক্যাশড ইনপুটে ১৫ সেন্ট এবং আউটপুটে ১৫ ডলার খরচ পড়বে।

গুগল এআই প্রো ও আল্ট্রা গ্রাহকেরা জেমিনাই অ্যাপে ‘ডিপার অ্যানালাইসিস’ অপশন থেকে এখনই এটি ব্যবহার করতে পারবেন; বিনা মূল্যের প্ল্যানে মডেলটি থাকছে না। ডেভেলপার ও ব্যবসায়ীরা গুগল এআই স্টুডিও, অ্যান্ড্রয়েড স্টুডিও এবং জেমিনাই ফর বিজনেসে এটি ব্যবহারের সুযোগ পাবেন।

একাত্তর/কেএম/এসি
এআইভিত্তিক সেবা জেমিনির ছবি সৃষ্টি নিয়ে ঝামেলার কারণে গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাইকে সরিয়ে দেওয়া হতে পারে। চ্যাটজিপিটি পর গুগল বার্ড আনলেও পরে তার নাম হয়ে যায় জেমিনি।
কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবট বার্ড বিলুপ্ত করে নতুন আসা জেমিনি এআইয়ের সঙ্গে একীভূত করেছে গুগল। আর এই জেমিনি ব্যবহারে এখন থেকে টাকা গুনতে হবে বলেও ঘোষণা দেয়া হয়েছে।  
মার্কিন গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের নতুন এক প্রতিবেদনে ২০৭০ সাল নাগাদ বৈশ্বিক মুসলিম জনসংখ্যার বণ্টন ও অনুপাতে বড় ধরনের পরিবর্তনের পূর্বাভাস দেওয়া হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, সবচেয়ে বেশি...
যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের নতুন এক প্রতিবেদনে ২০৭০ সাল নাগাদ ভারতের ধর্মীয় জনসংখ্যার অনুপাতে পরিবর্তনের চিত্র তুলে ধরা হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দশকে শতাংশের...
সবাই মিলে কাজ করলে সমাজে পরিবর্তন আনা সম্ভব। মাদক, জুয়া, বাল্যবিবাহ, যৌতুকসহ নানা সামাজিক অপরাধ দূর করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সেনেগালের উপকূলে প্রায় ১০০ অভিবাসী বহনকারী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় কয়েক ডজন মানুষ নিখোঁজ রয়েছেন। স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যমের বরাতে এ ঘটনায় অন্তত চারজনের মরদেহ উদ্ধারের তথ্য পাওয়া গেছে, যদিও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর