সমুদ্র সৈকতে চার বন্দুকসহ দুই দুর্বৃত্ত গ্রেপ্তার

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ০৫:০৫ পিএম

কক্সবাজারে সমুদ্র সৈকতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় চারটি দেশি বন্দুক এবং দুটি ৭.৬ বোর রাইফেলের গুলি উদ্ধার করা হয়েছে।

সোমবার বেলা সোয়া ১১টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্ট সংলগ্ন ঝাউবাগান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

তারা হলেন, মহেশখালী পৌরসভার গোরকঘাটা উত্তর ঘোনারপাড়ার ইকবাল হোসেন ফয়সাল (৩৪) এবং ছোট মহেশখালী ইউনিয়নের লম্বাঘোনা এলাকার মো. আরমান হোসেন (৩৪)।

কক্সবাজার সদর থানার অফিসার ইনচার্জ মো. ইলিয়াস খান জানান, গোপন খবরে পুলিশের একটি দল অভিযান চালায়। ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই যুবক দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় তাদের ধাওয়া দিয়ে আটক করা হয়।

তিনি জানান, আটকদের স্বীকারোক্তিতে ঘটনাস্থলের কিছু দূরে রাখা একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

তারা অস্ত্রগুলো কোথা থেকে সংগ্রহ করেছে এবং কোথায় পাচার করছিল তা জানতে পুলিশ কাজ করছে। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলেও জানান তিনি। 

একাত্তর/এসি
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকার পাশে রয়েছে উল্লেখ করে সমাজের বিত্তবানদেরও বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন...
টানা ৯ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
কক্সবাজারে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের বাড়িঘর নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে আর্থিক ও উপকরণ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছতার...
কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ পাঁচ জেলের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর