তিতুমীর শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম 

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৩ পিএম

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের কমিটি প্রকাশের দাবি জানিয়েছেন কলেজটির শিক্ষার্থীরা। এ জন্য ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তারা।

সোমবার সকালে কলেজ ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলন করে এ দাবি জানান তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ১৯-২০ সেশনের শিক্ষার্থী মোশাররফ হোসেন রাব্বী।
 
তিনি বলেন, তিতুমীর বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্যতা যাচাইয়ে যে কমিটি হয়েছে তা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করতে হবে।
 
রাব্বী বলেন, কমিটি প্রকাশের পর তিন কর্মদিবসের মধ্যে তিতুমীর কলেজে এসে সরেজমিন পরিদর্শন করার মাধ্যমে কাজ শুরু করতে হবে। ১৫ দিনের মধ্যে তিতুমীর বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্যতা যাচাইয়ের বিষয়ে বিস্তারিত রিপোর্ট দিতে হবে।
 
৪৮ ঘণ্টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্যতা যাচাইয়ের কমিটির তিন দফা দাবি না মানা হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।  

 
 
শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্যতা যাচাইয়ের কমিটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়ার কথা থাকলেও এতে টালবাহানা শুরু করেছে সরকার। খুব দ্রুত কমিটির প্রকাশ এবং কাজ দেখতে চাই আমরা।

এআর
বৈষম্যবিরোধী বাংলাদেশ গড়ার কথা বলে বৈষম্য নিয়েই আত্মপ্রকাশ করেছে নতুন ছাত্র সংগঠন। বিভিন্ন কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়া কেউ না থাকাটাই সবচেয়ে বড় বৈষম্য বলে দাবি করেছেন রাজধানীর...
হামলার শিকার মো. হাবিবুর রহমান (বায়ে), অভিযুক্ত রাশেদুল ইসলাম সামি (ডানে)পরীক্ষায় না দেখানোয় সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে পিটিয়ে যখম করার অভিযোগ উঠেছে তারই এক সহপাঠীর বিরুদ্ধে।বৃহস্পতিবার...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর