প্রধান উপদেষ্টার সঙ্গে ইইউ'র ২৭ রাষ্ট্রদূতের বৈঠক সোমবার

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:২৬ পিএম

ঢাকা ও নয়াদিল্লিতে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৭টি সদস্য দেশের কূটনীতিক এবং বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। আগামী ৯ ডিসেম্বর এ বৈঠক অনুষ্ঠিত হবে। 

বৃহস্পতিবার বিকেলে মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাবলিক ডিপ্লোম্যাসি উইংয়ের মহাপরিচালক মোহাম্মদ রফিকুল আলম এ কথা জানান। খবর বাসসের। 

রফিকুল আলম বলেন, অর্থনৈতিক খাতে সহযোগিতা বৃদ্ধি, রোহিঙ্গা সংকট, এলডিসি পরবর্তী জেনারেলাইজড স্কিম প্লাস (জিএসপি+) সুবিধা এবং বাংলাদেশের সঙ্গে সম্ভাব্য অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তিসহ বিস্তৃত পরিসরে আলোচনার অনন্য সুযোগ হবে এটি।

২০০১ সাল থেকে স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) শুল্কমুক্ত, কোটামুক্ত বাজার সুবিধা প্রদানের মাধ্যমে এভরিথিং বাট আর্মস (ইবিএ) উদ্যোগে বাংলাদেশের সঙ্গে ইইউ’র বাণিজ্য সম্পর্ক গড়ে উঠেছে।

আসন্ন সংলাপের লক্ষ্য থাকবে বাংলাদেশ এলডিসি ক্যাটাগরি থেকে উত্তরণের ফলে অব্যাহত বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার পথ নির্ধারণ করা।

এবারই প্রথম ইইউভুক্ত ২৭টি দেশের রাষ্ট্রদূত বাংলাদেশ সরকারের সঙ্গে যৌথসভা আহ্বান করেছেন। এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সম্পর্ক গভীর করার বিষয়ে তাদের সম্মিলিত অঙ্গীকারের ইঙ্গিত দিয়েছেন।

বর্তমানে, সাতজন ইইউ রাষ্ট্রদূত ঢাকায় অবস্থান করছেন, বাকি ২০ জন নতুন দিল্লি থেকে কাজ করছেন।

এই বৈঠককে বাংলাদেশের প্রতি ইইউ’র জোর সমর্থনের ইঙ্গিত এবং বিভিন্ন কৌশলগত ক্ষেত্রে উচ্চ পর্যায়ের সহযোগিতা জোরদারের প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে বলেও জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাবলিক ডিপ্লোম্যাসি উইংয়ের মহাপরিচালক। 

আরবিএস
প্রধানমন্ত্রী তারেক রহমানকে গ্লোবাল গেটওয়ে ফোরামে অংশ নিয়ে মূল বক্তব্য দেয়ার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধি দল।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ১৮ মাস দেশ পরিচালনার পর পুনরায় নিজ কর্মস্থল ইউনূস সেন্টারে ফিরেছেন নোবেল শান্তি পুরস্কারজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রোববার সকালে রাজধানীর মিরপুরে...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর