বাংলাদেশিদের জায়গা দেবে না দার্জিলিংয়ের হোটেল 

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ০৭:০৬ পিএম

ভারতের ত্রিপুরার পর এবার দার্জিলিংয়ের হোটেল ব্যবসায়ীরা বাংলাদেশি পর্যটকদের হোটেল জায়গা না দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সোমবার এই সিদ্ধান্তের কথা জানায় পাহাড়ের হোটেল ব্যবসায়ীদের সংগঠন। তাদের বক্তব্য, ব্যবসার ক্ষতি হোক, আপত্তি নেই। কিন্তু বাংলাদেশিদের কোনো জায়গা হবে না।

পশ্চিমবঙ্গের জনপ্রিয় দৈনিক আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। সেখানে আরও বলা হয়েছে, প্রতিবেশী দেশে উদ্ভূত পরিস্থিতি এবং ভারতের প্রতি বিভিন্ন ‘অবমাননাকর’ মন্তব্যের প্রেক্ষিতে এই অবস্থান নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দার্জিলিংয়ের হোটেল ব্যবসায়ীরা।

গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে বলা হয়েছে, দার্জিলিং পুলিশ জেলার বিভিন্ন হোটেল এবং তার বাইরেও যেসব হোটেল রয়েছে তাদের মধ্যে আলোচনা হয়েছে। সিদ্ধান্ত নিয়ে ভোট হয়েছে। সেখানে প্রায় ৯৭ শতাংশ বাংলাদেশি পর্যটকদের জায়গা না দেয়ার সিদ্ধান্তে সায় দিয়েছে। 

হোটেল সমিতির সম্পাদক উজ্জ্বল ঘোষ বলেন, বিভিন্ন সংগঠন স্মারকলিপি জমা দিয়েছে। কিন্তু সেটা বড় কথা নয়। যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে কিছু নিয়ম মানতে হয়। সেই নিয়ম অনুযায়ী ভোট হয়েছিল। তাতে প্রায় ৯৭ শতাংশ ভোট বাংলাদেশিদের বিপক্ষে পড়েছে। 

সে কারণে বাংলাদেশের পর্যটককে আপাতত হোটেলে জায়গা না দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান উজ্জ্বল। তিনি বলেন, এই সিদ্ধান্ত যেন সবাই মেনে চলেন। মেনে চলা হচ্ছে কি না, তা পর্যবেক্ষণও করা হবে। এমনকি, শিক্ষার্থী বা চিকিৎসা ভিসা থাকলেও দার্জিলিংয়ের হোটেলে বাংলাদেশিদের জায়গা হবে না। 

পর্যটনের মরসুমে এই সিদ্ধান্তে ব্যবসায় বড় ক্ষতি হবে, সেটা মেনে নিচ্ছেন ব্যবসায়ীরা। তার পরেও অবস্থানে তারা অনড় থাকবেন বলে জানিয়েছেন। হোটেল সংগঠনের সম্পাদক উজ্জ্বলের কথায়, ভারতের জাতীয় পতাকার অবমাননা এবং ভারতের প্রতি কটূক্তির জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এআরএস
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে আচমকা সৃষ্ট প্রলয়ঙ্করী প্লাবনে স্থানীয় বাসিন্দা এবং নিরাপত্তা বাহিনীর সদস্যসহ মোট ৮২৬ জন মানুষের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। নিখোঁজদের মধ্যে বেশিরভাগই বিদেশি পর্যটক। 
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
এখনও নিখোঁজ রয়েছেন চার শতাধিক পর্যটক-তীর্থযাত্রী। তাদের মধ্যে ৩৪১ জন বিদেশি নাগরিক। প্রশ্ন উঠেছে—বন্যাকবলিত ও দুর্গম ওই এলাকায় এই সময় এত পর্যটক-তীর্থযাত্রী কেন ছিলেন?
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর