কলকাতায় ডিএনএ নমুনা দিলেন আনার কন্যা

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ০১:৫৮ পিএম

বাবার খুনের তদন্তের স্বার্থে কলকাতায় এসে ডিএনএ পরীক্ষার নমুনা দিয়েছেন সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মেয়ে ফিরদৌস মুমতারিন ডোরিন।

পশ্চিমবঙ্গের গোয়েন্দা সিআইডি সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া দেহাংশ যে আনারেরই, তা নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা জরুরি। তাই মেয়ের ডিএনএ নমুনা নেওয়া হয়েছে।

এই নমুনা আগেই নেওয়ার কথা ছিলো। কিন্তু বাংলাদেশে হাসিনা সরকার বিরোধী আন্দোলন এবং উত্তাল পরিস্থিতির জন্য তার পরিবারের সদস্যরা ভারতে আসতে পারেননি। অবশেষে নভেম্বরের শেষদিকে ফিরদৌস এসে নমুনা দেন। সেই নমুনা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে।

ডিএনএ নমুনা এবং দেহাংশ মিলে গেলে অপরাধের জোরালো প্রমাণ হাতে আসবে বলে তদন্তকারীরা জানিয়েছেন।

সিআইডি জানিয়েছে, গত ১২ মে চিকিৎসা করাতে কলকাতায় এসেছিলেন ঝিনাইদহের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম। ১৩ মে চিকিৎসা করাতে যাওয়ার নাম করে বরাহনগরের আত্মীয়ের বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন তিনি।

১৮ মে বরাহনগর থানায় নিখোঁজের মামলা হয়। তদন্তে নেমে রাজ্য পুলিশের এসটিএফ এবং বরাহনগর থানা জানতে পারে নিউ টাউনের একটি আবাসনে নিয়ে গিয়ে সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে খুন করেছেন কয়েক জন বাংলাদেশি। সেই মামলায় সিআইডি জিহাদ হাওলাদার এবং মহম্মদ সিয়ামকে গ্রেপ্তার করে।

বাংলাদেশ পুলিশ গ্রেপ্তার করে শিমূল ভুঁইয়া, শেলাস্তি রহমান, ফয়জল এবং মুস্তাফিজুর নামে বাকি অভিযুক্তদের। তবে ওই ঘটনার মূল চক্রান্তকারী এবং আনোয়ারুল আজিম আনারের বাল্যবন্ধু আখতারুজ্জামান শাহিন ধরা পড়েননি।

জিহাদ এবং সিয়ামের বিরুদ্ধে ইতিমধ্যেই চার্জশিট পেশ করেছে সিআইডি। তাতে তদন্তকারীরা জানান, খুনের পরে সাংসদের দেহের মাংস এবং হাড় পৃথক করেছিল অভিযুক্তরা। ছোট ছোট মাংসখণ্ড কমোডে ফেলে জল ঢেলে দেওয়া হয়েছিল। আর হাড়গুলো ফেলা হয়েছিলো ভাঙড়ের বাগজোলা খালে।

এদিকে জিহাদ এবং সিয়ামের বিরুদ্ধে তিন মাস আগে বারাসত আদালতে চার্জশিট জমা দেওয়া হলেও এখনও চার্জ গঠন হয়নি।

সিআইডির আশা, শীঘ্রই চার্জ গঠন করে বিচারের প্রক্রিয়া শুরু করা যাবে।

একাত্তর/আরএ
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে নানা কর্মসূচি। বায়ান্নর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে রাজপথে আল্পনা, প্রভাতফেরি এবং আলোচনা সভার মাধ্যমে...
ছাত্র জনতার প্রবল আন্দোলনের মধ্যদিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের বর্ষপূর্তি পালন করেছে কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন। 
কলকাতায় উদ্ধার খণ্ডবিখণ্ড লাশ, হাড়ের টুকরো নিহত ঝিনাইদহ-৪ আসনের সাবেক এমপি আনোয়ারুল আজিম আনারের। আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনের ডিএনএ পরীক্ষা করে এ তথ্য নিশ্চিত করেছেন পশ্চিমবঙ্গের চিকিৎসকরা।
কখনো কখনো কবিতা ইতিহাসের একটি অধ্যায় হয়ে যায়। কবিতা হয়ে যায় একটি দেশ। বাংলাদেশে তখন মুক্তিযুদ্ধ চলছিল। ১৯৭১ সালের মাঝামাঝি কলকাতায় গিয়েছিলেন আমেরিকার খ্যাতিমান কবি অ্যালেন গিন্সবার্গ।
ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত দুই দিনব্যাপী শীর্ষ সম্মেলনে বিশ্ববাণিজ্য, সরবরাহ শৃঙ্খল ও জ্বালানি প্রবাহ স্বাভাবিক রাখতে এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে সর্বসম্মতিক্রমে একটি যৌথ ঘোষণা গ্রহণ...
ভারতে অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনে ভাষণ দেওয়ার সময় চীনা প্রেসিডেন্ট শি জিনপিং মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিরসনে এই জোটকে একজন সক্রিয় 'শান্তিদূত' হিসেবে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন। শনিবার,...
আগামী শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত বইয়ে এআই, রোবোটিক্স, মেশিন লার্নিং ও সাইবার সিকিউরিটিকে গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা...
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে ট্রিলিয়ন ডলারে উন্নীত করতে এভিয়েশন খাতকে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর