সিরিয়ার দক্ষিণ থেকে রাশিয়ার আরও সেনা প্রত্যাহার

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ০৬:২২ পিএম

বিদ্রোহী যোদ্ধাদের ঝটিকা অভিযানের মুখে পালিয়ে গেছেন সিরিয়ার স্বৈরশাসক বাশার আল-আসাদ। তার পতনের পর সিরিয়াতে রাজনৈতিক অস্থিরতা। নতুন করে আবারও উঁকি দিচ্ছে গৃহযুদ্ধ। এতদিন যে রাশিয়া ঢাল হয়ে দাঁড়িয়েছিলো দামেস্কের পাশে, তারাই এখন পাততাড়ি গোটাচ্ছে দেশ থেকে। বসে বসে পরিস্থিতি নজরে রাখছে আমেরিকা ও তুরস্ক। অন্যদিকে ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। 

আসাদহীন সিরিয়ায় মঞ্চস্থ হচ্ছে মহানাটক। পশ্চিম এশিয়ার এই দেশটির ভবিষ্যৎই এখন বড় প্রশ্নের মুখে। ইসলামি স্টেট আবারও মাথাচাড়া দেয়ার সম্ভাবনায় সিঁদুরে মেঘ দেখছে আমেরিকা। প্রেসিডেন্টের পদ ছেড়ে গোপনে দেশ ছেড়ে বাশার আল-আসাদ রাশিয়াতে আশ্রয় নেওয়ার পর থেকেই বদলে যেতে শুরু করে সিরিয়ার ভূরাজনৈতিক চিত্র। এবার সিরিয়া থেকে পুরোপুরি মুখ ফিরিয়ে নিচ্ছে রাশিয়া। 

সিরিয়া থেকে যুদ্ধবিমান ও রণতরি আগেই সরিয়ে নিয়ে গেছে রাশিয়া। এখন বিভিন্ন ঘাঁটিতে মোতায়েন করা অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০সহ অন্যান্য সমরাস্ত্র সরিয়ে নিচ্ছে রাশিয়া। শুক্রবার দুটি ভারী রুশ সামরিক পরিবহন বিমান সিরিয়ার ভূমধ্যসাগরীয় উপকূলে লাতাকিয়াতে অবস্থিত খেমিমিম বিমান ঘাঁটিতে দেখা গেছে। যা ধরা পড়েছে কৃত্রিম উপগ্রহের চিত্রে। দৃশ্যমান হয়েছে সামরিক নড়াচড়া। 

এরই ধারায় সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় এক শহর থেকে রুশ বাহিনীর একটি বহরকে উপকূলীয় শহর লাতাকিয়ার তারতুস সামরিক ঘাঁটিতে সরিয়ে নেয়া হয়েছে। শুক্রবার সিনসার এলাকার দামেস্ক-হোমস হাইওয়েতে বেশ কিছু রুশ মিলিটারি কনভয় দেখা গেছে। রুশ বাহিনীর বহরটি উত্তরের দিকে যাচ্ছে। ওই কনভয়ে ট্যাংক, সাঁজোয়াযান ও অন্যান্য বাহন ছিল। এর আগে ওসব সমরাস্ত্র সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় ঘাঁটিতে ছিল।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, এসব এমন এক সময় প্রকাশিত হয়েছে, যখন সিরিয়ার নতুন সরকারের সাথে রাশিয়া কোনো চুক্তিতে যেতে পারবে কিনা এবং নতুন চুক্তি অনুযায়ী সিরিয়ায় রুশ সামরিক ঘাঁটি থাকছে কিনা, এসব বিষয়ে নানা জল্পনা-কল্পনা চলছে। একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছে, চলতি সপ্তাহের শুরুর দিকে রাশিয়ার সকল নৌ-জাহাজ তারতুস বন্দর ত্যাগ করেছে।

ম্যাক্সার স্যাটেলাইট জানাচ্ছে, তারতুসে অবস্থিত রাশিয়ার নৌঘাঁটি এখনো বহাল তবিয়তে আছে। সেখানে কোনো পরিবর্তন দেখা যায়নি। ম্যাক্সার বলেছে, গত ১০ ডিসেম্বরের আমাদের তোলা ছবিতে যে অবস্থান ছিল শুক্রবার তোলা ছবি অনুসারেই তারতুস ঘাঁটির অবস্থান অপরিবর্তিত আছে। তারতুসের উপকূলে দুটি (রুশ) ফ্রিগেট এখনো দেখা যাচ্ছে। রুশ নৌবহরের কোনো জাহাজ এখনও বন্দর ছেড়ে যায়নি। 

ব্রিটিশ সম্প্রচারমাধ্যম চ্যানেল-৪ নিউজ জানিয়েছে, তারা ১৫০টিরও বেশি রুশ সামরিক যানবাহনের একটি বহরকে সিরিয়ার সড়কপথে চলতে দেখেছে। রুশ সামরিক বাহিনী শৃঙ্খলাপূর্ণভাবে অগ্রসর হচ্ছিল এবং মনে হচ্ছিল রাশিয়াকে সিরিয়া থেকে শৃঙ্খলাপূর্ণ প্রস্থানের জন্য একটি চুক্তি হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধে সাড়া দেয়নি।

এআরএস
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর