প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৫ পিএম

আগামীতে রাষ্ট্র ক্ষমতায় গেলে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টি করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে শহীদ বুদ্ধিজীবী দিবসে প্রতিবন্ধী নাগরিকদের সঙ্গে মতবিনিময় তিনি এই প্রতিশ্রুতি দেন। 

এসময় তারেক রহমান বলেন, প্রতিবন্ধীদের জন্য স্বতন্ত্র অধিদপ্তর করার পাশাপাশি চিকিৎসা, শিক্ষা ও চাকরিক্ষেত্রে প্রতিবন্ধীদের জন্য উপযোগী পরিবেশ নিশ্চিত করার চেষ্টা করবে বিএনপি। 

তারেক বলেন,আগামীর বাংলাদেশে কোনো প্রতিবন্ধী যেন বৈষম্যের শিকার না হয় সে লক্ষে দাল নানামুখী পদক্ষেপ নেবে। 

এসময়, প্রতিবন্ধী ভাতা বাড়ানো, চিকিৎসা, চাকরি, যাতায়াত ব্যবস্থা সহজ করাসহ সব ধরণের নাগরিক অধিকার নিশ্চিত করতে নতুন আইন করা ও প্রচলিত আইন বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

মতবিনিময়ে অংশ নিয়ে নাগরিক জীবনে সম্মুখীন হওয়া নানা সমস্যার পাশাপাশি বিভিন্ন দাবি তুলে ধরেন সমাজের পিছিয়ে পরা এই জনগোষ্ঠীর নাগরিকরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রতিবন্ধীদের পাশে তার দল আছে। আগামীতে রাষ্ট্র ক্ষমতায় গেলে প্রতিবন্ধীদের দিকে আলাদা দৃষ্টি দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।  

একাত্তর/এসি
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না।...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর