হাবে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত অবৈধ: হাইকোর্ট

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৭ পিএম

হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) কার্যনির্বাহী কমিটি বাতিল করে বাণিজ্য মন্ত্রণালয় থেকে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট।

প্রশাসক নিয়োগ অবৈধ প্রশ্নে জারি করা রুল যথাযথ (অ্যাবসিলিউট) ঘোষণা করে বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মো. মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রোববার এ রায় দেয়।

এ রায়ের ফলে পূর্বের নির্বাচিত কমিটিই দায়িত্ব পালন করবেন বলে জানান হাবের পক্ষের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। খবর বাসসের। 

এর আগে গত ১৫ অক্টোবর ‘বৈষম্যবিরোধী হজ এজেন্সি’র মালিক ও অপর কয়েকটি এজেন্সির মালিকের আবেদনের প্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় এক অফিস আদেশে হাব এ প্রশাসক নিয়োগ করে। 

এ সংক্রান্ত অফিস আদেশে বলা হয়, বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ১৭ ধারা অনুযায়ী সংগঠনটির বর্তমান কার্যনির্বাহী কমিটি বাতিল করে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মোহাম্মদ দাউদুল ইসলামকে হাবের প্রশাসক নিয়োগ করা হলো। তাকে ১২০ দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে অবহিত করতে বলা হয়।

তবে বাণিজ্য মন্ত্রণালয় থেকে প্রশাসক নিয়োগের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করে হাব। সে রিটের শুনানি নিয়ে প্রশাসক নিয়োগের আদেশে স্ট্যাটাসকো দিয়ে রুল জারি করেন হাইকোর্ট। তবে হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে বৈষম্যবিরোধী হজ এজেন্সির মালিক আক্তার উজ্জামান আপিল বিভাগে আবেদন করেন। 

এরইমধ্যে সাধারণ সভার তারিখ ঘোষণা করে হাব। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার কোর্টে সম্পূরক আবেদন করে বৈষম্যবিরোধী হজ এজেন্সি। সে আবেদনের শুনানি নিয়ে হাবের সাধারণ সভা স্থগিত করে বিষয়টি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করে চেম্বার আদালত। একপর্যায়ে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ প্রশাসক নিয়োগে হাইকোর্টের “স্ট্যাটাসকো’র আদেশটি স্থগিত করে রুল নিষ্পত্তির আদেশ দেয়।

আরবিএস
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
সংবিধান সংস্কার ছাড়া জুলাই আন্দোলনে অংশ নেয়া ব্যক্তিদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিতে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
তিনি ১৯৮৯ সালের ৩ এপ্রিল জেলা আদালত এবং ১৯৯২ সালের ১১ এপ্রিল সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন।
সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর