সঠিক পথে চলেনি অর্থনীতি, বেরিয়ে আসছে দুর্বলতা

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ০২:১৮ পিএম

৫৪ বছরেও সঠিক পথে চলতে পারেনি দেশের অর্থনীতি। আর্থ-সামাজিক খাতের কিছু সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাথে তুলনায় কিছুটা উন্নতি হলেও অর্থনীতিতে ঝুঁকিটাই বেশি। জুলাই অভ্যুত্থানের পর ফুটে উঠেছে অর্থনীতির ভগ্নদশার চিত্র। অথচ গেলো পাঁচ দশকে কোরিয়া, সিঙ্গাপুর ও ভিয়েতনামসহ এশিয়ার অনেক দেশই সমৃদ্ধ হয়েছে। কিন্তু বাংলাদেশে কেনো পিছিয়ে?

বিজয় ও স্বাধীনতা দিবস এলেই প্রশ্ন ওঠে জোরেশোরে, যে প্রকৃত মুক্তির জন্য লাখো মানুষ প্রাণ দিয়েছে সেই অর্থনীতি টেকসইভাবে কতোটা এগুলো?

বাংলাদেশের মাত্র ছয় বছর আগে স্বাধীনতা লাভ করে তখনকার এশিয়ার জেলে পল্লী নামে খ্যাত সিঙ্গাপুর। আর বাংলাদেশেরও চার বছর পর মার্কিন আগ্রাসন থেকে মুক্ত হয় ভিয়েতনাম। এই দুটি দেশই এখন অর্থনীতি, সুশাসন ও জীবনমানে উন্নয়নের টেকসই উদাহরণ।

আকাঙ্ক্ষা নিয়ে জন্ম নিলেও সে অনুযায়ী এগোতে পারেনি বাংলাদেশ। রাষ্ট্রচিন্তাবিদ আবুল কাশেম ফজলুল হক এবং অর্থনীতিবিদ মুস্তাফিজুর রহমানের মতে, সমশ্রেণীর অনেক দেশ যে পথে দ্রুত গতিতে দৌড়াচ্ছে, সে পথে একপা এগিয়ে আর দুই পিছিয়ে হাঁটাহাঁটি করছে বাংলাদেশ।

তিনি আরও জানান, গড় আয়ু, শিক্ষা-স্বাস্থ্য আর রেমিট্যান্স ও গণিতের গড়ে মাথাপিছু আয়ে কিছু উন্নতি হলেও অর্থনীতিতে এখনো ঝুঁকিই বেশি। বড় ঝুঁকি এখন মূল্যস্ফীতি। বিদেশি ঋণের বোঝা, অর্থপাচার, ব্যাংক খাতে লুটপাট, ব্যবসার অনুপযুক্ত পরিবেশ অর্থনীতিকে বড় সংকটে ফেলেছে। যার অনিবার্য ফল নাগরিকদের আয়-সম্পদ ও ভোগ তীব্র বৈষম্য।

আর ঢাকা চেম্বারের সাবেক সভাপতি রিজওয়ান রহমান বলেছেন, বেসরকারি খাতের মাধ্যমেই বড় হয়েছে দেশের অর্থনীতি। বিজয়ের ৫৪ বছরে পরে এসে এখন দেখা যাচ্ছে সেখানেই বেশি সংকটে । এর কারণও স্পষ্ট। রাজনীতির হালুয়াভোগী, পতিত সরকারের লুটপাটের সহযোগী অনেক উদ্যোক্তা এখন কারাগারে বা দেশে থেকে গোপনে পালিয়ে আছেন। এখন রাজনৈতিক আস্থাহীনতাসহ নানা কারণে ঝুঁকি বাড়ছে বিনিয়োগ, কর্মসংস্থান ও আর্থিক খাতের স্থিতিশীলতায়।

তবে অর্থনীতিবিদ মুস্তাফিজুর রহমান এবং রাষ্ট্রচিন্তাবিদ আবুল কাশেম ফজলুল হক এখন বলছেন, জুলাই বিপ্লবে প্রস্ফুটিত পরিবর্তনের আকাঙ্ক্ষা মেনে বাস্তবসম্মত সংস্কার হলে অর্থনীতি ফিরতে পারে ইতিবাচক ধারায়। অবশ্য এক্ষেত্রে রাজনীতিবিদদের সদিচ্ছা নিয়ে সংশয় আছে।

বিশ্লেষকরা এখানেই একমত যে, রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক এবং ব্যাপক পরিবর্তন না এলে ভবিষ্যতে আবার ঝুঁকিতে পড়বে অর্থনীতি।

 

এআরএস
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ এশিয়ার অর্থনীতিতে চলতি এবং আগামী বছরে নেতিবাচক প্রভাব ফেলবে বলে সতর্ক করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
আগামী ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দেশে পরিণত করতে সরকার নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ইরানের সাম্প্রতিক হামলা বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতিতে এক বিশাল পরিবর্তনের সংকেত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল রিপোর্ট প্রায় চূড়ান্ত। যা ২১ জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে পে-কমিশন। রিপোর্টে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন দ্বিগুণেরও বেশি বাড়িয়ে ২০ হাজার...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর