সাদপন্থিদের সন্ত্রাসী আখ্যা, নিষিদ্ধের দাবি মামুনুল হকের

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ০৩:০৮ পিএম

তাবলীগ জামাতের সাদপন্থিদের সন্ত্রাসী সংগঠন বলে মন্তব্য করেছেন জুবায়েরপন্থি আলেমরা। একই সঙ্গে সংগঠনটির নিষিদ্ধের দাবিও জানিয়েছেন তারা।

বুধবার (১৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টাসহ সাত জন উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে মাওলানা মামুনুল হক এ দাবি জানান।  ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী উপস্থিত ছিলেন।

সাদপন্থিরা সন্ত্রাসী বার্তা দিয়েছে মন্তব্য করে মামুনুল হক বলেন, জোবায়েরপন্থিরা কোনো বিশৃঙ্খলা চায় না। অনেকে এটাকে দুই পক্ষের সংঘর্ষ বলছেন। কিন্তু তা নয়। বরং সাদপন্থিরা আমাদের হতাহত করেছে। এই হত্যায় জড়িতদের আজকের মধ্যেই গ্রেপ্তার করতে হবে। 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন বলেন, জোবায়েরপন্থিদের ইজতেমা অবশ্যই হবে। কিন্তু সাদপন্থিদের ইজতেমার আর কোনো সুযোগ নেই।

বৃহস্পতিবার টঙ্গীর তুরাগ তীর অভিমুখে যে লংমার্চ কর্মসূচি ছিল তা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, কাকরাইলে মুরুব্বি আলেমদের সম্মেলন চলছে। সেখানে গিয়ে আলোচনার পর সিদ্ধান্ত জানানো যাবে।

একাত্তর/এসি
বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ এবং টঙ্গী ইজতেমা মাঠ ব্যবহারকে কেন্দ্র করে তাবলিগ জামাতের দুই পক্ষ—সাদপন্থি ও জুবায়েরপন্থিদের সঙ্গে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৈঠক শেষে তিনি...
আখেরি মোনাজাতে শেষ হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। এদিন ইজতেমায় যোগ দেয়া লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লির ফিরে যাওয়ার কথা ভেবে রোববারের (২ ফেব্রুয়ারি) জন্য রেলপথ ও বিশ্বরোড ‘ব্লকেড’ না করার...
বিশ্ব ইজতেমা উপলক্ষে মুসল্লিদের যাতায়াত সুবিধায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। তারা জানিয়েছেন, এ উপলক্ষে অতিরিক্ত ছয় ট্রিপ যাত্রীসেবা দেওয়া হবে। 
টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে সংঘর্ষে তিন জন নিহতের ঘটনায় তাবলীগ জামায়াতের সাদপন্থি নেতা ওয়াসিউল ইসলামসহ ২৩ জনকে অন্তবর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর