খাগড়াছড়িতে পর্যটকবাহী বাস উল্টে আহত ২০

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ১২:৪৯ পিএম

খাগড়াছড়ির আলুটিলায় একটি পর্যটকবাহী বাস উল্টে অন্তত ২০ পর্যটক আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার ভোরে আলুটিলার পুনর্বাসন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

পর্যটকরা জানান, বুধবার রাতে ঢাকা থেকে অনলাইনভিত্তিক ট্যুর গ্রুপের সহযোগিতায় গোমতি গোল্ডেন এক্সপ্রেস গাড়িতে সাজেকের উদ্দেশে ৪০ জন যাত্রী নিয়ে রওনা হয়। বৃহস্পতিবার ভোরে আলুটিলার পুনর্বাসন এলাকায় পৌঁছলে গাড়ীটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ২০ জন যাত্রী আহত হন। 
আহতরা সবাই রাজবাড়ীর বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় বাসিন্দা। 

খাগড়াছড়ি সদর থানার ওসি মো. আব্দুল বাতেন মৃধা গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। 

এদিন দুর্ঘটনার পরপরই পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠিয়ে দেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

খাগড়াছড়ি সদর হাসপাতালের চিকিৎসক মো. মীর মোশারফ হোসেন বলেন, আহদের সবাইকে চিকিৎসা দেয়া হচ্ছে। দুই/তিনজন রোগী ছাড়া কেউ বড় ধরনের আহত হননি। সবাই খাগড়াছড়ি হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে ফিরতে পারবেন বলে জানান তিনি।

আরবিএস
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর