গাজীপুরে পুড়লো শ্রমিকদের ১২ বসতঘর

আপডেট : ১২ আগস্ট ২০২১, ১২:০১ পিএম

গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় ১২টি বসতঘর ও ঘরের মালামাল পুড়ে গেছে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অবৈধ গ্যাস লাইন সংযোগ থেকেই আগুনের সূত্রপাত ঘটেছে বলে ধারণা সংশ্লিষ্টদের। 

বৃহস্পতিবার (১২ আগস্ট) ভোরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের ভিয়েলাটেক্স স্পিনিং মিলস্ এর সামনে আবুল কাশেমের বাড়িতে এ অগ্নিকাণ্ডেরের ঘটনা ঘটে।

আরও পড়ুন: দৌলতদিয়া ঘাটে বাড়ছে ভিড়, বাড়ছে যাত্রী ভোগান্তি

বাড়ির মালিক আবুল কাশেম জানান, তিনি ১২টির মতো আধপাকা টিন শেড বসতঘর তৈরী করে স্থানীয় কারখানার শ্রমিকদের ভাড়া দিয়েছেন। বৃহস্পতিবার ফজরের নামাজ শেষে হাঁটতে বের হওয়ার কিছু সময় পর তিনি আগুন লাগার খবর পান। মুহুর্তেই আগুন ১২টি ঘরে ছড়িয়ে পড়ে। 

ঘটনাস্থলে এসে শ্রীপুর ফায়ার সার্ভিসে খবর দেন আবুল কাশেম। আগুন লাগান কারণ জানাতে পারেননি তিনি। তবে এই ঘটনায় কেউ আহত হননি। 

image


শ্রীপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার ইফতেখারুল ইসলাম রায়হান জানান, আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করতে পারেননি। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।


একাত্তর/আরবিএস  

চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ...
বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর