আগামী বছরই নির্বাচন চায় জামায়াতসহ ইসলামী দলগুলো

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৩ পিএম

আগামী জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে বিএনপির সুরেই কথা বলছে জামায়াতে ইসলামীসহ অন্যান্য দলগুলো। নির্বাচনের সময় নিয়ে দলগুলোর মধ্যে মতানৈক্য কমতে শুরু করেছে। জামায়াতে ইসলামীও ২০২৫ সালের মধ্যে নির্বাচনের দাবি জানাচ্ছে। এই সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার শেষ করার আহবান জানাচ্ছে দলগুলো। প্রয়োজনে উপদেষ্টা পরিষদের আকার বাড়ানোর পরামর্শও দিচ্ছেন কেউ কেউ। 

দেশের রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার অন্যতম প্রসঙ্গ  নির্বাচনের সম্ভাব্য তারিখ। আগামী জাতীয় নির্বাচনে তারিখ নিয়ে বক্তব্যের ভিন্নতার কারণে দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র জামায়াতে ইসলামির সাথে বিএনপির কিছুটা দূরত্ব তৈরি হয়েছেলো। তবে এবার নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে বিএনপির সুরেই কথা বলছে জামায়াত। তারাও বলছে ২০২৫ সালের মধ্যেই নির্বাচন আয়োজন করা সম্ভব। 

শনিবার কুমিল্লায় এক সমাবেশে জামায়াতের সিনিয়র নায়েবে আমীর সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের ২০২৫ সালের মধ্যেই নির্বাচনের দাবি জানিয়েছেন। বলেছেন, এই সময়ের মধ্যেই প্রয়োজনীয় সংস্কার সম্ভব। আশা করি প্রধান উপদেষ্টা সংস্কার শেষ করেই ২০২৫ সালের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন করবেন। এ দেশের জনগণ দ্রুত তাদের ভোটের অধিকার ফিরে পেতে চায়। মানুষ ভোট দিতে চায়।

নির্বাচন গ্রহণযোগ্য এ নিরপেক্ষ করতে প্রশাসনসহ গুরুত্বপূর্ণ খাতে দ্রুত সংস্কারের কথা বলেন জামায়াতের প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ। তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু-নিরপেক্ষ হতে রাষ্ট্রের যে বিভাগগুলোর সংস্কার প্রয়োজন, সেগুলো সংস্কার করে নির্বাচন দিতে হবে। সেটা ২-৩ মাস আগে পরে হতে পারে। সেজন্য আমরা সংস্কার চাই, কিন্তু সব বিভাগের সংস্কার এই সরকারের পক্ষে সম্ভব নয়।

নির্বাচন ও সংস্কার দুটোই জরুরি বলে মনে করেন ইসলামী আন্দোলন। দলটির মহাসচিব মাওলানা ইউনুস আহমাদ ও গাজী আতাউর রহমান বলেন, ২০২৫ এর নির্বাচনে সম্পন্ন করতে প্রয়োজনে উপদেষ্টা পরিষদের আকার বাড়ানো হোক। এই  সময়সীমার মধ্যে নির্বাচন  না হলে জনরোষ বাড়তে পারে বলে জানান তারা।

সময়মতো নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানান এসব রাজনৈতিক দলের নেতারা।

এআরএস
দেশের বর্তমান জ্বালানি সংকট ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চরম ক্ষোভ প্রকাশের পাশাপাশি বিরোধীদের কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক...
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর