দেশের মানচিত্রের ভেতরের সবাই বাংলাদেশি: ডা. জাহিদ

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৮ পিএম

দেশের মানচিত্রের মধ্যে যারা আছেন, তারা সবাই বাংলাদেশি। এখানে কেউ সংখ্যালঘুও না সংখ্যাগুরুও না। তবে ঐক্যবদ্ধ না থাকলে দুর্বল হয়ে যাবার আশঙ্কা রয়েছে। দেশের সংখ্যালঘুরা নিরাপদ জানিয়ে তিনি বলেন, সাম্প্রদায়িকতার ট্যাগ লাগানোর যে কোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দিনাজপুরের চার উপজেলায় বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। 

উত্তরের জেলা দিনাজপুরের ঘোরাঘাট-নবাবগঞ্জ-বিরামপুর ও হাকিমপুর এই চার উপজেলায় খ্রিস্টান ধর্মাবলম্বি মানুষের সংখ্যা প্রায় পৌনে দুই লাখ। সব মিলে এখানে চার্চ সংখ্যা ২৪৩ টি। 

সংখ্যায় অনেক হলেও এতদিন পিছিয়ে ছিলো এই জনগোষ্ঠী। তবে এবার শুভ বড়দিনকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় পিছিয়ে পরা এই জনগোষ্ঠীর পাশে দাড়িয়েছে বিএনপি।

চার উপজেলার খ্রিস্টা ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় ও আর্থিক সহযোগিতা করেছেন দলটির স্থায়ী কমিটির এই সদস্য। তাদের প্রতিনিধির কাছ থেকে শুনেছেন কীভাবে এতোদিন নিগৃহীত হয়েছেন তারা।

বিএনপি নেতা ডা. জাহিদ তাদের আশ্বস্ত করেছেন, সংখ্যালঘুদের কোনো অবস্থাতেই ভাবার কারণ নেই যে, তারা সমাজে পিছয়ে পরা মানুষ। বিএনপি কোনো ধরনের বৈষম্যে বিশ্বাস করে না। 

পরাজিত শক্তি দেশকে সাম্প্রদায়িকতার ট্যাগ দিতে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে জানিয়ে ঐক্যবদ্ধভাবে তা মোকাবেলার কথা জানান এই বিএনপি নেতা।

দলের ঘোষিত ৩১ দফায় যে রেইনবো নেশনের কথা বলা হয়েছে রাষ্ট্র ক্ষমতায় গেলে তা বাস্তবায়ন করা হবে বলেও জানান বিএনপির এই নীতি নির্ধারক। 

একাত্তর/এসি
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর