বড়দিনের উৎসবে মেতে উঠতে প্রস্তুত ঢাকা

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:১৩ পিএম

খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শুভ বড়দিন। রাত পোহালেই সারা বিশ্বের মতো বাংলাদেশে বড়দিনের উৎসবে মেতে উঠবেন খ্রিস্টধর্মের অনুসারীরা। এই উৎসবের জন্য প্রস্তুত রাজধানী ঢাকা। এ উপলক্ষে রাজধানীর বিভিন্ন চার্চ, মার্কেট এবং পাঁচ তারকা হোটেলগুলো বিশেষভাবে সাজানো হয়েছে।

রমনার কাকরাইলের সেন্ট মেরিস ক্যাথেড্রাল চার্চের গির্জাসহ ইতোমধ্যে বাহারি সাজে সেজেছে সব গির্জা। ঝলমলে ক্রিসমাস ট্রি সাজানো হয়েছে হোটেলগুলোতে। শিশুদের জন্যে বড় দিনের দিনটিকে উপভোগ্য করে তুলতে প্রায় সব ধরনের আয়োজনের পরিকল্পনা করেছে পাঁচ তারকা হোটেলগুলো। 

হোটেলগুলোতে শোভা পাচ্ছে গিফট বক্স, ঝলমলে আলোকসজ্জা, ক্রিস্টমাস ট্রীসহ বড়দিনের নানা অনুষঙ্গ। প্রতিবারের মতো এবারও ওয়েস্টিন ও শেরাটন হোটেলে থাকছে শিশুদের জন্যে বিশেষ আয়োজন। সকাল ৯ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত অভিভাবক ও তাদের সন্তানেরা যোগ দিতে পারবেন এই উৎসবে।

বড়দিন উপলক্ষে রাজধানীর সোনারগাঁও হোটেলেও রয়েছে জমকালো আয়োজন। উৎসবকে রঙিন করতে পুরো হোটেল চত্বর সেজেছে ক্রিস্টমাস সাজে। সান্তা ক্লজের উপহার আর শিশুদের জন্য নানা আয়োজনের ব্যবস্থা থাকছে রাজধানীর পাঁচতারকা থেকে তিন-চার তারকা হোটেলগুলোতেও। 

বিশেষ করে ম্যাজিক শো, রাইডস, ভিডিও গেমস, কার্টুন প্রদর্শনীর পাশাপাশি বড়দের জন্য রয়েছে থাকা-খাওয়ার বিশেষ প্যাকেজ। রেনেসাঁ হোটেলেও বড়দিন উপলক্ষে রয়েছে দুই দিনের আয়োজন। 

রাজধানীতে বড়দিনের নিরাপত্তায় সব প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছে নগর পুলিশ। কাকরাইলের সেন্ট মেরি’স ক্যাথেড্রাল চার্চে সার্বিক নিরাপত্তা মহড়া পরিদর্শন শেষে তিনি ডিএমপির অতিরিক্ত কমিশনার মাসুদ করিম বলেন, বড়দিনে ঢাকায় পটকা ফুটানো, ফানুস উড়ানো ও আতশবাজি ফুটানো যাবে না। 

বাংলাদেশের আর্চবিশপ বিজয় এন ডি ক্রুজের বড়দিনের বাণীতে বলেছেন, বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছেন। ছাত্র-জনতা আমাদের নতুন স্বপ্ন দেখাচ্ছে। আমরা প্রার্থনা ও প্রত্যাশা করি এই দেশটি হয়ে উঠুক গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ ও উন্নত একটা দেশ।

তিনি আরও বলেন, এ বছর আমরা যখন বড়দিন উদ্যাপন করছি তখন যিশুর জন্মস্থান ও পুণ্যভূমিতে চলছে যুদ্ধ, ইসরাইল এবং প্যালেস্টানের মধ্যে। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সঙ্গে আমেরিকাসহ ইউরোপের অনেক দেশ জড়িত হয়ে পড়েছে সেই যুদ্ধে। শান্তিরাজ প্রভু যিশু খ্রিস্টের আগমনে এ বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হোক।

এআরএস
রাজধানীর যাত্রাবাড়ীর পোস্তগোলা এলাকার একটি বিদ্যালয়ের টয়লেটের ভেতরে অজ্ঞান হয়ে আটকে পড়া সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর উদ্ধার অভিযান...
রাজধানীর বংশালে মোটরপার্টসের গোডাউনে গ্যাসলাইন বিস্ফোরণে ধসে পড়া দেয়ালে চাপা পড়ে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার চাচাতো ভাই নাজমুল (৩৩)।
রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় বিএনপি নেতা মো. আবুল বাসার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দেশজুড়ে মশার উপদ্রব এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মারাত্মক রোগ প্রতিরোধে সাধারণ নাগরিকদের নিজ নিজ বাড়ি ও আশেপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভিন্ন সময়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর