ওই ঘাতক ট্রাকের চালক ও হেলপার কারাগারে

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:১৬ পিএম

সচিবালয়ে লাগা আগুন নিয়ন্ত্রণের সময় ফায়ার সার্ভিস সদস্য সোয়ানুর জামান নয়নকে চাপা দেওয়া ট্রাকের চালক ও সহকারীকে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার শুনানি নিয়ে ঢাকা মহানগর হাকিম মিনহাজুর রহমান এ আদেশ দেন। এর আগে তাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়।

ফায়ার ফাইটার নয়নের মৃত্যুর ঘটনায় সড়ক পরিবহন আইনে ট্রাকচালক বেলাল হোসেন ওরফে সুমন (৩৬) ও হেলপার ফরহাদের (২০) বিরুদ্ধে ঢাকার শাহবাগ থানায় হত্যা মামলা করেন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশনের সদস্য রুহুল আমিন মোল্লা।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুর সাড়ে তিনটার দিকে শাহবাগ থানায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে মামলাটি করা হয়। শাহবাগ থানার ওসি খালেদ মনসুর গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ট্রাক চাপায় ফায়ার সার্ভিসের সদস্য নয়নের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা হয়েছে। ফায়ার সার্ভিস একটি এজাহার দিয়েছে সেই অনুযায়ী মামলা আকারে আমরা রুজু করেছি।

ট্রাকের মালিককে এই হত্যা মামলায় অন্তর্ভুক্ত করা হবে কি-না জানতে চাইলে ওসি বলেন, এজাহারে ট্রাক মালিকের নাম নেই। তবে তদন্তে তার নাম আসলে অন্তর্ভুক্ত হবেন।

বুধবার রাত দুইটার দিকে সচিবালয়ে আগুন লাগে। খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশনের সদস্য ঘটনাস্থলে আসেন। পরে ওই সদস্য পানির পাইপ কাঁধে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। হঠাৎ একটি দ্রুতগামী ট্রাক পেছন থেকে তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী নয়নের মৃত্যুর ঘটনায় শোক জানিয়ে গণমাধ্যমে বলেছেন, অল্প বয়সে ছেলেটা চলে যাওয়ায় আমি অনেক শোকাহত। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে নিহতের বাবা-মায়ের। অন্য সবাই কিন্তু ধীরে ধীরে ভুলে যাবে কিন্তু তার মা-বাবা এই মৃত্যু ভুলতে পারবে না।

এআরএস
রাজধানীর পুরান ঢাকার চকবাজারের ছোট কাটরা সংলগ্ন এসি মসজিদের পাশে ‘মনজুর খান প্লাজা’ নামের সাততলা ভবনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। দীর্ঘ সাড়ে পাঁচ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে...
রাজধানীর পুরান ঢাকার অতি ঘিঞ্জি এলাকা চকবাজারের ছোট কাটরা সংলগ্ন এসি মসজিদের পাশে ‘মনজুর খান প্লাজা’ (অন্য সূত্রে ‘মুনসুর খান প্লাজা’) নামের একটি সাততলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার...
আশুলিয়ার পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আহত ও নিহতদের পরিবারের সার্বিক খোঁজখবর নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে গিয়েছেন শ্রম ও কর্মসংস্থান...
রাজধানীর মহাখালীতে একটি চার তলা ভবনের ছাদে থাকা পরিত্যক্ত প্লাস্টিকের মালামালে আগুন লাগলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় ২০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর