মাদারীপুরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, বাবা-ছেলেসহ নিহত তিন

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ০৬:২৫ পিএম

মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপি সদস্য আক্তার শিকদার ও তার ছেলে মারুফ শিকদারকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনের লোকজনের বিরুদ্ধে। এছাড়াও একই ঘটনায় আক্তার মেম্বারের অনুসারী সিরাজ চৌকিদার নিহত হন। এসময় উভয়পক্ষের কমপক্ষে ২০-৩০ আহত হয়েছেন। 

শুক্রবার ভোরে কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এলাকায় এখনও থমথমে অবস্থা বিরাজ করছে।  

নিহত আক্তার শিকদার মতি শিকদারের ছেলে ও বাশগাড়ি ইউনিয়ন ইউপি সদস্য। আর নিহত সিরাজ চৌকিদার একই এলাকার রশিদ চৌকিদারের ছেলে। 

স্থানীয় ও প্রশাসনের সূত্র জানা যায়, দীর্ঘদিন ধরে একই ইউনিয়নের ইউপি সদস্য আক্তার শিকদারের সাথে ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনের আধিপত্য নিয়ে দ্বন্দ্ব চলে আসছিলো। তারই জের ধরে শুক্রবার ভোররাতে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে ঘটনাস্থলে একাধিক কক‌টেলের বিস্ফোরণ হয়। এতে ইউপি সদস্য আক্তার শিকদার ঘটনাস্থলেই নিহত হন। 

পরে গুরুতর অবস্থায় তার ছেলে মারুফ শিকদারকে শরীয়তপুর হাসপাতালে নেয়া হলে সেখানে সকালে তার মৃত্যু হয়। আর তার সমর্থক সিরাজুল চৌকিদারকে গুরুতর অবস্থায় ঢাকা নেয়ার পথে সকালে মৃত্যু হয়। 

এদিকে সংঘর্ষে উভয়পক্ষের ২০-৩০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে মাদারীপুর ও শরীয়তপুরের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, নিহত আক্তার মেম্বার এবং ইউপি চেয়ারম্যান সুমনের সাথে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে ও রাজনৈতিক বিরোধ চলে আসছিলো। এই বিরোধের ধরে সকালে উভয়পক্ষের সংঘর্ষে জড়িয়ে পড়লে আক্তার মেম্বার তার ছেলেসহ তিনজন নিহত হন। 

আরবিএস
কুষ্টিয়ার খোকসা উপজেলায় মাঝরাতে অতর্কিত হামলায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মাদকের টাকা ভাগাভাগি নিয়ে এই ঘটনা ঘটেছে।
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে (৫২) কুপিয়ে হত্যায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, আটক ব্যক্তিরা জেলার বাইরের বাসিন্দা...
কিশোরগঞ্জের মিঠামইনে বাড়ির সামনে উপজেলা বিএনপির সভাপতি (বর্তমানে দলীয় পদ স্থগিত) জাহেদুল আলম জাহাঙ্গীরকে (৫৭) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 
মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও ভোগ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের এক লাখ টাকা জরিমানা,...
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর