বেগমগঞ্জে যুবদল নেতাকে প্রকাশ্যে জবাই করে হত্যা

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ০৬:৪২ পিএম

নোয়াখালীর বেগমগঞ্জে মসজিদ থেকে জুমার নামাজ পড়ে বের হয়ে আসার পথে কবির হোসেন ওরফে ছালি কবির (৩৩) নামে এক স্থানীয় যুবদল নেতাকে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

শুক্রবার দুপুর দুইটার দিকে বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের সুজাতপুর গ্রামে ঘটেছে। 

নিহত কবির হোসেন বেগমগঞ্জ উপজেলার সুজাতপুর গ্রামের আকবর আলী হাজী বাড়ির মৃত নৃর নবীর ছেলে এবং স্থানীয় যুবদলের সাথে জড়িত।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম জানান, শুক্রবার দুপুরে বেগমগঞ্জের আলাইয়ারপুর ইউনিয়নের পূর্ব সুজায়েতপুর গ্রামের বাইতুল আমান জামে মসজিদ থেকে জুম্মার নামাজ আদায় করে বের হওয়ার সাথে সাথে ওৎ পেতে থাকা একদল মুখোশধারী সন্ত্রাসী কবির হোসেনকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে কবির মাথায় গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা তার বাম পায়ের রগ কেটে, গলা কেটে জবাই করে হত্যা করে। 

তিনি আরও জানান, পরে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। ঘটনার পরপরই সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ, ডিবি, পিবিআই ও সিআইডির সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছায়। নিহতের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তার মরদেহ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আলাইয়ারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মীর জুমলা মিঠু জানান, কবির হোসেন ওরফে ছালি কবির দীর্ঘদিন ধরে এলাকার বাইরে ছিলেন। এলাকার বিভিন্ন ঘটনার কারণে তার বিরুদ্ধে মামলা হয় এবং জেল কারাগারেও ছিলেন কয়েক বছর। গত ৫ আগস্টের পর তিনি আবার এলাকায় ফিরে আসেন। 
তিনি আরও জানান, হত্যাকারী সন্ত্রাসীদের কোনো দল বা পদবি নেই।

আরবিএস
নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
নোয়াখালীতে গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক কিশোরীর জবানবন্দির ভিডিও ফাঁসের পর নোয়াখালীর হাতিয়ার জাহাজমারা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (আইসি) পরিদর্শক খোরশেদ আলমকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে...
নোয়াখালীর নানাবাড়িতে বেড়াতে এসে মাদক কারবারিদের হামলায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে গাঁজা সেবনকারী ও হামলার মূল আসামিকে আটক করেছে। 
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর