অবশেষে সচিবালয়ে প্রবেশের অনুমতি পেলেন সাংবাদিকরা

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ০৫:১৬ পিএম

অবশেষে সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশের অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত বুধবার সচিবালয়ে বড় ধরনের অগ্নিকাণ্ডের পরিপ্রেক্ষিতে সেখানে সাংবাদিকদের প্রবেশে বিধিনিষেধ জারি করা হয়েছিলো।  

সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর ২টার দিকে সচিবালয়ে প্রবেশের অনুমতি পান সাংবাদিকরা। 

স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাসে সচিবালয়ে প্রবেশের জন্য সোমবার সকালে সেখানে যান সাংবাদিকরা। কিন্তু অনুমতি না পাওয়ায় সচিবালয়ের ১ নম্বর গেটের সামনে অবস্থান নেন তারা। এসময় অনেকেই এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

পরে সোমবার বেলা ২টা থেকে অস্থায়ী পাসের মাধ্যমে সচিবালয়ে প্রবেশ করেন তারা। 

এর আগে গেলো রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) নেতাদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আশ্বাস দেন, সোমবার থেকে অস্থায়ী পাস নিয়ে সাংবাদিকরা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন।

এদিকে রোববার সচিবালয়ে এক ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম জানান, সচিবালয়ে প্রবেশের সব পাস বাতিল করে নতুন করে দেয়া হবে। সোমবার থেকে সাংবাদিকদের প্রবেশে স্বল্প সংখ্যক অস্থায়ী পাস দেওয়া হবে। সচিবালয়ে নতুন পাশের জন্য আবেদন প্রক্রিয়া দ্রুতই জানানো হবে।

এর পরিপ্রেক্ষিতে অস্থায়ী পাসের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সাংবাদিকদের তালিকাও দেয়া হয়। কিন্তু তারপরও সকাল থেকে সচিবালয়ে প্রবেশ করতে পারছিলেন না সাংবাদিকরা।

আরবিএস
আয়না যেমন নিখুঁত না হলে মানুষের চেহারার বিকৃত প্রতিচ্ছবি দেখা যায়, তেমনি গণমাধ্যমও যদি বস্তুনিষ্ঠ না হয়, তাহলে রাষ্ট্র ও সমাজ সম্পর্কে ভুল প্রতিচ্ছবি জনগণের সামনে উপস্থাপিত হবে।
দেশের মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী এস, এম জিয়াউদ্দিন হায়দার।
গণমাধ্যমের কাছ থেকে কোনো দলীয় আনুগত্য বা লেজুড়বৃত্তি নয়, বরং সমাজ ও রাষ্ট্রের প্রতি সত্যিকারের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে বর্তমান সরকার। নতুন বাংলাদেশ গড়ার এই যাত্রায় সারাক্ষণ...
জ্যেষ্ঠ সাংবাদিক সৈয়দ আবদাল আহমদকে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। 
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর